চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগান হামলায় ৫৫ পাকসেনা নিহত, কাবুল ও কান্দাহারে হামলা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের শুরু সীমান্ত লড়াই। সীমান্তবর্তী লড়াইয়ে ৫৫ জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান অন্যদিকে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহারে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ডুরান সীমান্ত নিয়ে উত্তেজনা তীব্র হয়। আফগান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। এর জেরে ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে আফগান সরকার। এর কয়েক ঘণ্টা পরেই কাবুল ও কাঙ্গাহারে বিমান হামলার চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, পাল্টা হামলায় পাকিস্তানের একাধিক সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আফগান হামলার পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে। শুক্রবার সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছে। সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এখন প্রকাশ্যে যুদ্ধ হওয়ার কথা।পাকিস্তানের বাহিনীর প্রতিক্রিয়া, সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন পুরো দেশ পাক সেনা বাহিনীর পাশে রয়েছে। প্রশংসা করে তিনি জানিয়েছেন সেনাবাহিনী দেশের দায়িত্ব পালন করে আসছে। পাকিস্তানের সাধারণ মানুষ এবং সেনাবাহিনী দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী কোন কারণেই দেশের শান্তি ও নিরাপত্তার সঙ্গে আপোষ করবে না।

 

Published by:

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ