Loading live market data...
Loading active stocks...
Connecting...

বঙ্গ–পদ্মের অন্দরে ‘মধু ফাঁদ’!‌ নারী কণ্ঠ ভাইরাল হতেই চাপে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার জন্য সব রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমেছে। তবে এই আবহে বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। টিকিট পাওয়া নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তার মধ্যেই এবার সামনে এল ‘‌মধু ফাঁদ’‌ বা ‘‌হানিট্র‌্যাপ’‌। এই খবর চাউর হতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। কারণ একজন বিজেপি নেতা আর একজনকে ফাঁসিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছিল বলে অভিযোগ। তাতেই ব্যবহার হয়েছে নারী কণ্ঠ। পাতা হয়েছিল ‘‌মধু ফাঁদ’‌ বা ‘‌হানিট্র‌্যাপ’‌। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনার খবর এখন এসে পৌঁছেছে রাজ্য নেতৃত্বের কাছে। তার জেরেই চাপে পড়েছে বঙ্গ–বিজেপি।

এদিকে ‘‌মধু ফাঁদ’‌ বা ‘‌হানিট্র‌্যাপ’ ব্যবহার করেই বিজেপির এক নেতা অন্য একজন নেতাকে ফাঁসানোর পরিকল্পনা করে বলে অভিযোগ। এভাবে ‘‌মধু ফাঁদ’‌ পাতায় নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সেই অডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে নারী কণ্ঠ সামনে আসায় বিজেপির অন্দরে আলোড়ন পড়ে গিয়েছে। ওই অডিও’‌য় জামালপুরের এক মহিলা কর্মীকে দিয়ে বিজেপিরই এক নেতাকে অন্যজন ফাঁসানোর ছক কষে দেন বলে অভিযোগ। আসলে এই কাজের নেপথ্য কারণ ছিল, জামালপুর বিধানসভা কেন্দ্রে টিকিট। সেটা পেতেই পথের কাঁটা আর এক নেতাকে সরাতে ‘‌মধু ফাঁদ’‌ বা ‘‌হানিট্র‌্যাপ’ পাতা হয়েছিল। যদিও বিষয়টি প্রকাশ্যে চলে আসায় ছক ভেস্তে যায়। তারপর থেকেই দলীয় নেতাদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে।

অন্যদিকে এই ঘটনার কথা এখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। তাতে অস্বস্তি বেড়েছে পদ্মনেতাদের। বঙ্গ–পদ্মের অন্দরে এমন ‘‌মধু ফাঁদ’‌ বা ‘‌হানিট্র‌্যাপ’ করা হবে তা কেউ ভাবতেই পারেনি। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় এখনও গোষ্ঠীদ্বন্দ্ব থামেনি বিজেপিতে। কী শোনা যায় ওই অডিও’‌তে?‌ ভাইরাল ওই অডিও’‌য় এক বিজেপি নেতা মহিলা কর্মীকে বলছেন, ‘আমাকে তোমাকে মিলে একটা কাজ করতে হবে। তবে কাজটা ফোনে বলা ঠিক হবে না। তবু বলছি। ‘প্রধান’ এর একটা অন্য ইস্যু তৈরি করতে হবে। কৌশলে ওকে ডাকতে হবে। আমার লোকজন থাকবে। হাত, পা ভেঙে দিতে হবে। মেরে ফেলব না। ছবিটা ঘোরাতে হবে। একটা অন্য ফর্মুলা করা আছে। সেটা ফোনে বলা যাবে না। মুখোমুখি বলব। ভয় লাগছে না তো?’ তখন মহিলা কর্মী পাল্টা বলেন, ‘‌ভয় কেন করব? বন্ধু আছে তো।’‌

তাছাড়া কে এই প্রধান?‌ তখন থেকে ওঠে প্রশ্ন। আর যা জানা গেল, জামালপুরের বিজেপি নেতা প্রধানচন্দ্র পালকে ‘‌প্রধান’‌ বলে ডাকা হয়। এই নামেই তিনি পরিচিত। এই ঘটনা শোনার পরই প্রধানচন্দ্র পাল বলেন, ‘‌দলের কেউ আমার বিরুদ্ধে এমন পরিকল্পনা করতে পারে সেটা ভাবতেই পারছি না। দলের সবাইকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম। যখন যিনি যেখানে ডাকতেন সেখানে সঙ্গে সঙ্গে ছুটে যেতাম। এখন আর তো সেটা করা যাবে না। দলের শীর্ষ নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছি।’‌ আর তৃণমূল কংগ্রেস নেতা মেহেমুদ খানের বক্তব্য, ‘‌কোনও ভদ্রলোক বিজেপি করতে পারে না। এটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি। সেটা আরও একবার প্রমাণ হল।’‌

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

ফিটনেস ট্রেনিংয়ের আড়ালে মহিলাদের ড্রিংক করিয়ে ভিডিও তৈরির অভিযোগ, গ্রেফতার ২

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র