ইজরায়েল – ইরান সংঘাতে সৌদি আরবে আটকে রয়েছেন রায়গঞ্জের জামাই

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়গঞ্জ: ইজরায়েল- ইরান সংঘাত ঘিরে ক্রমশই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।লাগাতার হামলা,পাল্টা হামলা এবং বোমা বিস্ফোরণের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসছে প্রতিনিয়ত।যুদ্ধ পরিস্থিতির জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন মধ্যপ্রাচ্যে বসবাসকারী অসংখ্য প্রবাসী ভারতীয়রা।সেই আতঙ্কের ছায়া এসে পৌঁছেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের এক পরিবারের ওপরেও।রায়গঞ্জ শহরের বীননগর এলাকার বাসিন্দা তথা স্থানীয় ওয়ার্ড কর্ডিনেটার কল্পিতা মজুমদারের জামাই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়(Suvrajit Bandopadhay) কর্মসূত্রে সৌদি আরবে কর্মরত।

প্রায় ১১ মাস আগে তিনি খড়গপুর(Kharagpur) থেকে সৌদি আরবে(Saudi Arab) গিয়েছিলেন।তিনি সৌদি আরবের জেদ্দা এলাকায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত।দেশে ফেরার লক্ষ্যে  ২রা মার্চ বিমানের টিকিট কাটাও ছিল।কিন্তু বর্তমানে যুদ্ধ পরিস্থিতির জেরে সৌদি আরব থেকে ভারতে আসার এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল হয়ে যাওয়ায় তার দেশে ফেরা অনিশ্চয়তা হয়ে দাড়িয়েছে। ওই প্রবাসী ভারতীয় শুভজিৎ এর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় দুই সন্তানকে নিয়ে রায়গঞ্জের বাপের বাড়িতে থাকেন।তিনি কর্মসূত্রে রায়গঞ্জে চাকরিরত।তিনি জানিয়েছেন, শনিবারে শেষ বারের জন্য কথা হয় ফোনে তার স্বামীর সাথে।সেই সময় শুভজিৎ জানিয়েছিলেন পাশের স্টেটে হামলার ঘটনা ঘটেছে ।

সেখানে রেড অ্যালার্ট (Red Alert)জারি করা হয়েছে।সৌদি প্রশাসনের পক্ষ থেকে বাড়ির বাইরে বের হতে বারন করা হয়েছে।শনিবারের পর থেকে তাঁর সাথে আর যোগাযোগ করা যায়নি।ফলে দুশ্চিতা ক্রমশই বাড়ছে পরিবারের লোকেদের মধ্যে।তারা চাইছেন যত শীঘ্র সম্ভব শুভজিৎ নিরাপদে তাঁর দেশে ফিরে আসুন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা চরম উৎকণ্ঠার সঙ্গে। ফোনে যোগাযোগ না করতে পারায় আতঙ্ক গ্রাস করেছে তাদের মনে। প্রতিমুহূর্তে তাঁরা টেলিভিশনের পর্দায় নজর রাখছেন সেখানকার পরিস্থিতি জানতে।

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা