বাংলায় ভোট প্রস্তুতি নিয়ে আজ রাজ্য-কেন্দ্রের অফিসারদের সঙ্গে জরুরি বৈঠক কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারপরেই এবার এক মুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য বাংলায় পা রেখেছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ১০ মার্চের মধ্যে আসবে আরও ২৪০ কোম্পানি বাহিনী। এই আবহে ভোটের দিন ঘোষণার আগে আজ সোমবার নির্বাচন কমিশনের‌ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে। সুষ্ঠুভাবে বাংলায় ভোট সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। বৈঠক হবে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গেও।  

 সূত্রের খবর, নির্বাচন কমিশনের‌ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল   রাজ্যের নির্বাচন সংক্রান্ত বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভার্চুয়াল বৈঠক করবেন। সোমবার সকালের  বৈঠকে থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনি আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা। রাজ্য পুলিশের নোডাল অফিসাররা থাকবেন বিকেলের বৈঠকে। রাজ্যের আধিকারিকদের পাশাপাশি কমিশন  আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) নোডাল অফিসারদের  সঙ্গে বৈঠক করবে। সূত্রের খবর,এই বৈঠকে মোট কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কীভাবে মেনে চলা হবে তা নিয়ে হতে পারে আলোচনা।  

আরও পড়ুন:  নথির পাহাড়ে ‘যোগ্য’ ভোটার খুঁজতে নাজেহাল বিচারকরা, ভরসা মাইক্রো অবজার্ভার-ইআরও’র ‘নোট’

বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালও উপস্থিত থাকবেন।  সোমবার সারা দিন এই বৈঠক চলবে। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে   রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ সুপার, আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসারদের।  পাশাপাশি থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানদেরও। ভোট প্রস্তুতি চূড়ান্ত করতে আজকের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩