দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দোলে ঘরের মেঝে ও বাথরুমে জেদি রং তুলতে মেনে চলুন এই পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি: দোলে নানা রংয়ে রাঙিয়ে উঠবেন সকলে। দিনভর চলবে রংয়ের উৎসব। বাড়িতে বন্ধু-বান্ধব অতিথি সমাগমও হবে। কিন্ত বাড়ির বাইরে বা বাগানে যতই রং খেলুন না কেন ঘর, দুয়ার নোংরা হবেই। রং মেখে ভূত হয়ে বাড়ি ঢুকলে মেঝে, বাথরুমও নোংরা হবে। গা থেকে রং গেলেও বাথরুম, ঘরের মেঝে থেকে রং সহজে যেতে চায় না।  দোলের পরে কী ভাবে মেঝে ও বাথরুম পরিষ্কার করবেন  রইল তারই টিপস।     

 ভিনিগার

টাইলস বা মার্বেলের মেঝে হলে রং তুলতে ভিনিগারের ব্যবহার করতে পারেন। ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে মেঝের যে যে অংশে রং লেগেছে, তার উপর স্পঞ্জ দিয়ে ভালভাবে মুছে নিন। ১৫  মিনিট পর ভিজে কাপড় দিয়ে আবার মুছে নিন।  কয়েক দিন এভাবে ঘর মুছলে রং উঠে যাবে।

নুন

মেঝে পরিষ্কার করতে  নুন  ও এসেনসিয়াল অয়েল মিশিয়ে দিতে পারেন। রোজ এই দুই উপাদান দিয়ে মেঝে মুছলে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।

বেকিং সোডা

 বেকিং সোডা, জলে মিশিয়ে  পেস্ট তৈরি  করে  মেঝেতে লাগা রঙের উপর তা মাখিয়ে  রাখুন কিছুক্ষণ।   তার পরে ব্রাশ দিয়ে ঘষে  জল দিয়ে ধুয়ে বা মুছে নিলেই দোলের রং উঠে যাবে।

ব্লিচিং 

জলের সঙ্গে ভিনিগার ও তরল সাবান মিশিয়ে বাথরুমের মেঝেও পরিষ্কার করতে পারেন। প্রয়োজনে ব্লিচ ছড়িয়ে দিতে পারেন। এতে রংয়ের পাশাপাশি হলুদ দাগ-ছোপও পরিষ্কার হবে। 

ভিনিগার ও বেকিং সোডা 

ভিনিগার ও বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট বেসিন, কলে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন। এতে দোলের রং-এর পাশাপাশি জলের দাগও উঠে যাবে । 

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

মৃত্যু কি শেষ, নাকি নতুন যাত্রার শুরু? কী বলছে আধ্যাত্মিক ব্যাখা

নীরব বিপদ ‘ফ্যাটি লিভার’ আক্রান্ত হতে পারে প্রায় ২০০ কোটি মানুষ

পয়লা বৈশাখে সহজ রেসিপিতেই জমুক ভুরিভোজ, ট্রাই করুন এই স্পেশাল পদ

পয়লা বৈশাখে সারাদিন বাইরে? ত্বককে রক্ষা করতে মেনে চলুন ঘরোয়া টিপস

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ