কলকাতায় দোল উদযাপনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতায় দোল উদযাপনে যোগ দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য( Chandrima Bhattacharjee)। রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। এমন স্লোগান তুলে কলকাতায় হোলি উদযাপনে যোগ দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বসন্তের উৎসবে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি মিষ্টিমুখও করলেন তিনি। সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কর্মে রঙ রয়েছে। রঙ আছে বলেই বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে। নির্বাচনতে কেন্দ্র করে নয়, সারাবছর আমরা কাজ করি। সাধারণ মানুষের পাশে থাকি। মানুষের জন্য প্রকল্প করা হয়েছে। এদিন মহিলাদের সঙ্গে নিয়ে রং খেলেছেন তিনি। বাংলার সব মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছেন নেত্রী। দেশের সব মানুষ এটা দেখছেন। বাংলায় কোনও অন্যায় হলে তাঁর বিরুদ্ধে আওয়াজ ওঠায় দল। প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। 

অন্যদিকে, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হোলিতে মজে উঠলেন। গান গাইতেও শোনা গিয়েছে তাঁকে। তিনি বললেন, “ছোটবেলায় কাদা নিয়ে খেলা করতেন। এখন ফুলের রং খেলা করেন। একই সঙ্গে গাইলেন হৃদমাঝারে গান। আবার আসানসোলে রং খেলায় মেতে উঠলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। নাচলেন-গাইলেন আনন্দ করলেন। শেষে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলায় শান্তি ফিরুক। চাকরি হবে, শিক্ষা হবে। তবে শান্তির পরিবেশ ফিরে আসুক। অন্যদিকে, পিচকিরি হাতে দেখা গেল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পথচলতি শিশুদের রঙে রাঙিয়ে দিলেন তিনি। দোল উৎসবে মাতলেন কুনাল ঘোষ। এদিন বেশি সবুজ আবির খরচা করতে বারণ করেছেন তিনি।

 

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক