এই মুহূর্তে

‘চিকনি চামেলির মতো অশ্লীল গান আর গাইব না’, বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের

নিজস্ব প্রতিনিধি: ‘দ্য মেলোডি কিং’ অরিজিৎ সিংহের মতো এবার প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষালও কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন। জানালেন ‘চিকনি চামেলি’, ‘পরম সুন্দরী’-এর মতো তথাকথিত ‘অশ্লীল’ গান তিনি আর গাইবেন না। প্লেব্যাক করবেন, কিন্তু এই ধরণের গান তিনি আর রেকর্ড করবেন না। এদিকে দেশের অন্যতম সেরা গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল, তাঁর কন্ঠ ভক্তদের পছন্দের। তাঁর কন্ঠের জন্যই এই আইটেম গানগুলি শোনেন ভক্তরা। কিন্তু এবার থেকে আর কোনও আইটেম অশ্লীল লিরিক্সের শ্রেয়া ঘোষালের কন্ঠে শোনা যাবে না। তবে বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই শ্রেয়ার ভক্তরা দুঃখ পেয়েছেন। কেউ কেউ গায়িকার সমালোচনা করছেন। তবে, গায়িকার মতে, তিনি ‘চিকনি চামেলি’ গাইতে লজ্জা পান না, কিন্তু তিনি আর এমন ধরনের গান রেকর্ড করবেন না।

সাম্প্রতিক পডকাস্টে, শ্রেয়া এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘চিকনি চামেলি’র পরে, তাঁকে আরও এমন ধরনের গানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রেকর্ড করতে অস্বীকার করেন। এক সুরকার বন্ধু একবার তাঁকে একটি গানের প্রস্তাব দিয়েছিলেন, যেটির লিরিক্সে ছিল ‘আমাকে মুরগি বানিয়ে খাও’-এ ধরনের অশ্লীল কথা। সেই কারণে তিনি গানটি গাইতে অস্বীকার করেন। এই শব্দগুলি উচ্চারণ করতেই তিনি লজ্জা পেয়েছিলেন। এরপর ক্যাটরিনা কাইফ অভিনীত ‘চিকনি চামেলি’ সম্পর্কে শ্রেয়া ঘোষাল বলেন, ‘এই গানটি কেবল একটি মজার গান নয়। এতে অনেক শৈল্পিকতা আছে। এর টোন-ডাউন ভার্সনও ছিল। সেই সময়, আমি বুঝতে পারিনি যে আমি কী গাইছি। আমি নির্দিষ্ট কিছু লাইনের অর্থ বুঝতে পারিনি। তবে আমি এখন কী গান রেকর্ড করব, সে সম্পর্কে সবসময় সচেতন থাকি। কারণ আমি জানি একবার যদি গানটি হিট হয়ে যায়, তাহলে এটা আমাকে সমস্ত কনসার্টে পরিবেশন করতে হবে, কখনও কখনও বাচ্চাদের সামনেও, তাতেই আমি লজ্জিত।’

এরপর তাঁর কোনও গানে ট্রোলিংয়ের বিষয়ে শ্রেয়া স্পষ্ট করে বলেন যে, ‘হ্যাঁ, আমি এটি পরিবেশন করেছি। কিন্তু তাতে আমি লজ্জিত। কিন্তু আমি আর এমন গান রেকর্ড করব না। কারণ আমার গানের শ্রোতাদের মধ্যে শিশুরাও রয়েছে। তাঁরা আমার গানের তালে নাচতে পারে।’ আসলে ২০২৫ সালে এক পডকাস্টে শ্রেয়া স্বীকার করেছিলেন যে, তিনি কেরিয়ারে কিছু অশ্লীল গান গেয়েছেন, যার মধ্যে রয়েছে চিকনি চামেলি রয়েছে। যেগুলি তিনি এখন আর গাইবেন না। এরপরেই তিনি কটাক্ষের শিকার হন। গায়িকা সম্প্রতি তাঁর ‘দ্য আনস্টপ্পেবল ওয়ার্ল্ড ট্যুর’-এর ঘোষণা দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

‘আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন’, ঠাকুমার মৃত্যুতে আবেগঘন পোস্ট নাতনি জনাইয়ের

কোটি টাকার বিনিময়ে নিজের জমি বিক্রি করে দিলেন সোনু নিগম, শোরগোল নেট দুনিয়ায়

সঙ্গীত ও ওটিটি কনটেন্টে উচ্ছ্বাসে ভরা নববর্ষ উদযাপন

আইনি বিবাদের মাঝেই প্রয়াত স্বামী সঞ্জয়ের লেখা চিরকুট প্রকাশ্যে আনলেন প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ