মুখে রং মেখে বেড়িয়েছে ব্রণ-র‍্যাশ? ত্বকের যত্ন নিন এইভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: দোলের পর হোলি। দু’দিন ধরে দেদারসে রং খেলার পর মুখের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এমন অনেকেই আছেন যাদের রং মাখার পর বেড়িয়ে গিয়েছে র‍্যাশ। জ্বালা বা চুলকানিও হচ্ছে।  মুখে বেরিয়েছে ব্রণ-র‍্যাশ? ভাবছেন কীভাবে এর সমাধান করবেন। রয়েছে অফিস। আর রাস্তায় বের হলেও আবার মুখে ধুলোবালি জমে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকে। তাই ত্বকের যত্ন নেওয়া জরুরি। বেশ কয়েকটি উপায়ে করুন ত্বকের সমস্যার সমাধান।  

 দই-বেসনের প্যাক

সব ধরনের ত্বকের জন্য এই প্যাক অত্যন্ত ভালো। রং উঠে যাওয়ার পরে ২ চামচ বেসন, ১ চামচ দই এবং সামান্য লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে মুখে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।  তাতে রোমকূপের গোড়ায় জমে থাকা রং উঠে যাবে এবং ত্বক নরম হবে।  

শসা-গোলাপজল

রং উঠে যাওয়ার পরে  ত্বক জ্বালা করে বা চুলকানি  হলে শসার রস লাগিয়ে রাখুন। গোটা শসা কুরে নিয়ে তার রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। তুলো দিয়ে মুখে-হাতে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তার পর ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

মধু ও পেঁপের প্যাক

ত্বকের প্রদাহ কমাতে ও পিএইচের ভারসাম্য বজায় রাখতে পেঁপের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। পাকা পেঁপে বেটে নিয়ে তার সঙ্গে এক চামচ গুঁড়ো দুধ ও এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে ত্বকে মালিশ করুন। ২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এই প্যাক মাখলে ব্রণ-ফুস্কুড়িও হবে না।

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌