হরমুজ প্রণালীতে আটকে ২০ হাজার নাবিক! দুর্ভোগের সঙ্গেই নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান। সেই সঙ্গেই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে এই জায়গা দিয়ে যে জাহাজ যাওয়ার চেষ্টা করবে সেটাই জালিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এই নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে চিনকে। ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। কারণ এই হরমুজ প্রণালী বিশ্ববাণিজ্যের একটি অন্যতম প্রধান ক্ষেত্র বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে।  বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। জাতি সংঘ জানিয়েছে,  কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলা করতে না পারায়  অন্তত ২০ হাজার নাবিক আটকে পড়েছেন। 

 নাবিকদের পাশাপাশি বিভিন্ন জাহাজের আরও প্রায় ১৫ হাজার যাত্রীও বর্তমানে  ক দুর্ভোগ ও নিরাপত্তার সংকটের মধ্যে পড়েছেন।  কবে এই রাস্তা জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে তার উত্তর কারও কাছেই নেই। তাই আটকে থাকা যাত্রী ও নাবিকদের মধ্যে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়ছে। ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে  বর্তমানে এই প্রণালীর ওপর তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করে তাহলে সেটিকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে ধ্বংস করে দেওয়া হবে। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংকটে আইসিসির ক্রিকেট টুর্নামেন্ট

হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে গোটা বিশ্বে দেখা দিয়েছে তেলের সঙ্কত। এইভাবে আরও কিছুদিন চলতে থাকলে তেল সরবরাহ কার্যত অচল হয়ে পড়বে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের চলমান সামরিক আগ্রাসনের ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। সূত্রের খবর,যদি হরমুজ প্রণালী দিয়ে আসা তেলের অর্ধেক সরবরাহও বন্ধ থাকে, তবে তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে উঠে যেতে পারে।  ইতিমধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম হামলার প্রথম দিনেই ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপের বাজারে গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ধীরে ধীরে এর প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বেই। 

 

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা