পরীক্ষার কয়েক ঘণ্টার মধ্যেই শৌচাগারে সন্তানের প্রসব দশম শ্রেণির ছাত্রীর, তারপর…..

পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা পরেই সন্তানের জন্ম দিল এক ১৬ বছরের ছাত্রী। চাঞ্চল্যকার ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নাগরকুর্নুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা পরেই সন্তানের জন্ম দিল এক ১৬ বছরের ছাত্রী। চাঞ্চল্যকার ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার নাগরকুর্নুলে। সে সেখানকার একটি আবাসিক বালিকা বিদ্যালয়ের প্রথম বর্ষের ইন্টারমিডিয়েটের ছাত্রী। অথচ প্রেগন্যান্সির কোনও সম্ভাবনাই দেখা যায়নি তাঁর মধ্যে। পুলিশ জানিয়েছে, সোমবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল সে। সেখানেই তাঁর অসম্ভব পেটে যন্ত্রণা শুরু হয়। স্বাভাবিকভাবেই তাঁর পরিবার ভেবেছিল সামান্য পেটের যন্ত্রণা এটি। কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল অন্য রহস্য। এরপর মেয়েটির মা তাঁকে শহরের বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁর স্ক্যান করার পরামর্শ দেন এবং নিকটবর্তী একটি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বলেন।

স্ক্যানিং সেন্টারে পরীক্ষার হওয়ার পর মেয়েটি ওয়াশরুমে যায়। আর সেখানেই তাঁর হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় এবং সেখানেই সে শিশুর জন্ম দেয়। ডায়গনস্টিক সেন্টারের কর্মীরা পরে ওয়াশরুমের ভিতরে নবজাতকটিকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বিষয়টি নিয়ে অবাক হয়ে যান মেয়েটি-সহ হাসপাতালের সকলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটি এবং তাঁর নবজাতককে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং শিশু উভয়েই এখন চিকিৎসাধীন আছেন এবং সুস্থ আছেন। তবে অভিযোগ, স্ক্যানিং কর্মীরা এটি লক্ষ্য করার আগেই মেয়েটি এবং তাঁর মা নবজাতকটিকে ওয়াশরুমের ভিতরে একটি ডাস্টবিনে ফেলে পালাচ্ছিলেন। কিন্তু মেয়েটি নাবালিকা, সে কীভাবে গর্ভবতী হলেন সেটাই এখন জানার চেষ্টা করছে পুলিশ। আর যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করা উচিত কিনা তাও কর্মকর্তারা খতিয়ে দেখছেন।

গত মাসে, মধ্যপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছে। যেখানে পরীক্ষা কেন্দ্রেই বোর্ড পরীক্ষার চলাকালীন একজন দশম শ্রেণির ছাত্রী সন্তানের জন্ম দিয়ে ছিলেন। পুলিশ জানিয়েছিল যে, ১৭ বছর বয়সী ওই ছাত্রী পরীক্ষার দুই ঘন্টা পরে তীব্র পেটে যন্ত্রণা অনুভব করার পর ওয়াশরুমে যাওয়ার অনুমতি নেন। এরপর তাঁর দীর্ঘক্ষণ ক্লাসরুমে ফিরে না আসায় পরিদর্শকরা বিষয়টি লক্ষ্য করেন। এবং ওয়াশরুমে যান, সেখান একটি শিশুর কান্না শুনতে পান। এরপর স্কুলের মহিলা কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। মেয়েটি এবং শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে সরকারি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক তদন্তে জানা যায়, মেয়েটি ৩৪ সপ্তাহ (আট মাস) গর্ভবতী ছিল এবং শিশুটি অকাল জন্মগ্রহণ করেছিল। কিশোরীটি পুলিশকে জানায়, একটি নৃত্য অনুষ্ঠানে গিয়ে একটি ছেলের সঙ্গে তাঁর দেখা হয়েছিল এবং সে তাকে যৌন নির্যাতন করেছিল, যার ফলে সে গর্ভবতী হয়। ছেলেটি চুপ থাকার হুমকি দেওয়ায় কাউকে কিছু বলতে পারেননি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?