গভীর সমুদ্র থেকে বাংলায় ভেসে এল রহস্যজনক ডিজিটাল বার্তা, যুদ্ধ আবহে বাড়ছে উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের গভীর সমুদ্র থেকে রহস্যজনক ডিজিটাল বার্তা বিনিময়ের হদিস পেয়েছেন হ্যাম রেডিও অপারেটররা। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সন্দেহের সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসার পর তা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট একাধিক দফতরকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই হ্যাম রেডিওর তরঙ্গে অস্বাভাবিক কিছু ডিজিটাল সিগন্যাল ধরা পড়েছে। এই বার্তাগুলি কোড ভাষায় আদানপ্রদান করা হচ্ছে এবং এখনও পর্যন্ত সেই কোড ডিকোড করা সম্ভব হয়নি। ফলে ঠিক কারা এই বার্তা পাঠাচ্ছে বা কার উদ্দেশ্যে তা পাঠানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও মেলেনি। হ্যাম রেডিওর নিজস্ব নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ থাকে, যেখানে লাইসেন্সপ্রাপ্ত অপারেটররা সাধারণত নিজেদের মধ্যে যোগাযোগ করেন। কিন্তু এই ক্ষেত্রে যে সিগন্যাল ধরা পড়েছে, তা স্বাভাবিক হ্যাম যোগাযোগের সঙ্গে মিলছে না বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, সন্দেহভাজনরা এইচএফ (হাই ফ্রিকোয়েন্সি) রেডিও সিগন্যাল ব্যবহার করে ডিজিটাল মোডে বার্তা আদানপ্রদান করছে, যা সম্পূর্ণ এনক্রিপটেড।

এছাড়াও সাধারণত হ্যাম রেডিও ব্যবহারে নির্দিষ্ট ক্ষমতার (ওয়াট) সীমা থাকে। কিন্তু এই ক্ষেত্রে তার থেকেও বেশি শক্তিশালী সিগন্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। গভীর সমুদ্র থেকে এই বার্তা বিনিময় হচ্ছে বলেই অনুমান করা হচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানিয়েছেন, দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই বিষয়টি সামনে আসামাত্রই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরকে জানানো হয়েছে। তাঁর মতে, এই ধরনের যোগাযোগ হ্যাম রেডিওর স্বাভাবিক ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই বিষয়টি যথেষ্ট সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তদন্ত করে এর উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার দাবি উঠেছে।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌