IAS হলেই করব বিয়ে! পণ করেছিলেন অমনদীপ, অবশেষে হল স্বপ্নপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের কত কি স্বপ্ন থাকে। আইএএস, আইপিএস হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন কিন্তু কত জনের আর স্বপ্ন পূরণ হয়। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ-তরুণী দেশের অন্যতম কঠিন পরীক্ষা UPSC-তে বসেন। কিন্তু খুব কম সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হন। হরিয়ানার সোনিপতের বাসিন্দা অমনদীপেরও একই রকম স্বপ্ন ছিল। তিনি সেই স্বপ্নের সঙ্গে আরও একটি জেদ যোগ করেছিলেন। তিনি প্রায়শই তাঁর পরিবারকে বলতেন যে তিনি IAS অফিসার হওয়ার পরেই বিয়ে করবেন। এবার তাঁর দৃঢ় সংকল্প এবং স্বপ্ন দুটোই বাস্তবায়িত হয়েছে।   

সোনিপতের অমনদীপ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) পরীক্ষায় ৭৩১ তম স্থান অর্জন করেছেন। তিনি তাঁর চতুর্থ প্রচেষ্টায় এই কৃতিত্ব অর্জন করেছেন। তার সাফল্য পরিবারের মধ্যে বয়ে গিয়েছে খুশির বন্যা। বাড়ির ছেলের এই অসাধারণ কৃতিত্বে আপ্লুত পরিবারের সকল সদস্য। UPSC ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে অমনদীপের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই  তাদের সোনিপতের বাড়িতে, ঢোল বাজিয়ে, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীরা মিষ্টি বিতরণ করে এবং পরিবারের সদস্যরা   নাচের মাধ্যমে এই সাফল্য উদযাপন শুরু করে। পরিবারের সদস্যরা অমনদীপকে মালা পরিয়ে অভিনন্দন জানায়।  আশেপাশের এলাকার মানুষও শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে ভিড় জমান। 

আরও পড়ুন: নির্বাচনের আগে হাড়োয়া এবং হরিহরপাড়া থেকে একাধিক শক্তিশালী বোমা উদ্ধার

কেরিয়ারে বিরাট এই সাফল্যের পর অমনদীপ জানিয়েছেন তিনি UPSC-এর প্রস্তুতির জন্য দীর্ঘ সময় ধরে ধারাবাহিক কঠোর পরিশ্রম করেছেন।  তিনি ব্যাখ্যা করেন  তাঁর প্রস্তুতির সময় তিনি প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা করতেন। জানিয়েছেন অসংখ্যবার ব্যর্থ হলেও সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন। অমনদীপের কথায় যদি লক্ষ্য স্পষ্ট হয় এবং কঠোর পরিশ্রম সৎভাবে করা হয়, তাহলে সাফল্য  আসবেই। তিনি বলেন, “ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়; ব্যর্থতা আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখায় এবং আমাদের আরও শক্তিশালী করে তোলে।”  

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান