‘আমার কুটিরে ফিরেছে মাটির উনুন’, গ্যাসের দাম বাড়তেই ধরনা মঞ্চ থেকে সরব মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসের দিন নারীস্বনির্ভরতা ও নারীর অধিকার প্রসঙ্গে জোরালো বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সামাজিক মাধ্যমে একটি বিস্তৃত পোস্টে তিনি নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ একাধিক উদ্যোগের মাধ্যমে মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের দিকটি উল্লেখ করেন তিনি।

এদিন ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা তাঁর ধরনা কর্মসূচির তৃতীয় দিনও ছিল। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল মহিলার সুস্থতা ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।” পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গ্যাসের দাম বৃদ্ধির অভিযোগও তোলেন তিনি। তাঁর বক্তব্য, “গ্যাস নেই, কেরোসিনও নেই। তাই এখন মাটির উনুন ফিরে এসেছে আমার ছোট কুটিরে।”

আরও পড়ুন: মতুয়া সমাজের ভোটাধিকার রক্ষার লড়াই তৃণমূলের, কাজের তালিকা প্রস্তুত

উল্লেখ্য, এসআইআর ইস্যুর প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। রবিবার সেই ধর্না কর্মসূচির তৃতীয় দিন। এদিকে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে পথে নামেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। রবিবার সকালে প্রথমে সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে পৌঁছে হাতাখুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি