AI নিয়ে পাঠ দিতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের,ভর্তি চলছে যুব কেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের যুব সমাজকে আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর। রাজ্যের বিভিন্ন  ইয়ুথ কম্পিউটার ট্রেনিং সেন্টার বা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে (YCTC) এবার চালু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একাধিক নতুন কোর্স। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং-সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে সাধারণ কম্পিউটার শিক্ষা দেওয়া হলেও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে এখন উন্নতমানের দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সেই কারণেই YCTC-গুলিতে চালু করা হচ্ছে বিভিন্ন অ্যাডভান্সড টেকনোলজি কোর্স।

নতুন যে কোর্সগুলি শুরু হচ্ছে

.কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)

.ডেটা সায়েন্স (Data Science

.পাইথন প্রোগ্রামিং (Python Programming)

.ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)

কোর্সের মেয়াদ

.৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স থাকবে।

.এই কোর্সগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাবে।

প্রশিক্ষণের বিশেষ সুবিধা

.অনলাইন ক্লাসের ব্যবস্থা

.বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষা

.আধুনিক ডিজিটাল পাঠ্যসামগ্রী

.শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

রাজ্যের অনেক প্রশিক্ষণ কেন্দ্রে বিশেষজ্ঞ শিক্ষক বা উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে, বিশেষ করে কলকাতার বাইরে। সেই সমস্যার সমাধানে একটি কেন্দ্রীয় ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। এর মাধ্যমে রাজ্যের সব YCTC-তেই সমমানের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স বা ডিজিটাল মার্কেটিং-এর মতো বিষয়ে দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে চাকরি ও কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে। এই উদ্যোগ রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা