চৈত্র অমাবস্যায় এই জিনিসগুলি দান করলে মিলবে পূর্বপুরুষদের আশীর্বাদ, দূর হবে সমস্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : অমাবস্যা বা পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে চৈত্রমাসের অমবস্যার গুরুত্ব অনেক বেশি। এই সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত অভিশাপ থেকে মুক্তি মেলে। শান্তি অর্জনের জন্য এদিনে দান করা খুব ভালো বলে মনে করা হয়। দান করা বা নৈবেদ্য দেওয়া পূর্বপুরুষদের সন্তুষ্ট করে। এরফলে বংশধরদের জীবনে সুখ নেমে আসে।

পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের অমাবস্যা তিথি ১৮ মার্চ সকাল ৮.২৫ থেকে ১৯ মার্চের সকাল ৬.৫২ মিনিট পর্যন্ত চলবে। অর্থাৎ ১৮ মার্চেই পালিত হবে চৈত্র অমাবস্যা। এদিন বেশ কিছু জিনিস দান করলে জীবনে সুখ আসে। সমস্ত সমস্যা কেটে যায়।

কালো তিল দান করুন

অমাবস্যা তিথিতে কালো তিল দান করা অত্যন্ত শুভ। কালো তিল পূর্বপুরুষদের কাছে প্রিয় বলে মনে করা হয়। তাই এদিনে কালো তিল দান করলে পূর্বপুরুষের অভিশাপ হ্রাস পায়। পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। জীবনে ইতিবাচকতা বয়ে আসবে।

খাদ্য দান

এই অমাবস্যার দিনে অসহায়, গরীব, দরিদ্র মানুষদের খাওয়ালে পুণ্য হয়। অভাবী মানুষদের খাওয়ালে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। নিজের পরিবারকে আশীর্বাদ করে। তাই নিজের সাধ্যমতো এদিন আসহায় মানুষদের খাওয়ানোর কথা বলা হয়।

বস্ত্রদান

অসহায়, দুঃস্থ ব্যক্তিদের বস্ত্রদান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বিশেষ করে সাদা বা হালকা রঙের পোশাক দান করলে জীবনে পুণ্য হয়। তাই এদিন সাধ্য মতো দুঃস্থদের বস্ত্রদান করা উচিৎ।

গুড় এবং শস্য দান

অমাবস্যাতে দান করা জীবনের জন্য অত্যন্ত ভালো। এদিন গুড়, চাল, গম বা অন্যান্য শস্য দান করলে জীবনে সমস্যা দূর হয়। এটি করলে বাড়িতে কখনও খাদ্য ও সম্পদের কোনও অভাব হবে না।

 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের