‘এমন জায়গায় দাঁড় করিয়ে দেব..’, রাজ্যের আধিকারিকদের হুমকি জ্ঞানেশের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দয়ায় মুখ্য নির্বাচন কমিশনারের পদ পেয়ে ধরাকে সরা জ্ঞান করছেন জ্ঞানেশ কুমার। নিজেকে ‘প্রভু’ ভাবতে শুরু করেছেন অমিত শাহের ‘ইয়েসম্যান’ হিসাবে পরিচিত প্রাক্তন আমলা। রাজ্য বিধানসভার ভোট প্রস্তুতি নিয়ে সোমবার (৯ মার্চ) সকালে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের রেশ মিলিয়ে যেতে না যেতেই রাজ্যের আধিকারিকদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সূত্রের খবর, রাজ্যের ডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে ধমক দিয়ে বসিয়ে দেওয়ার পাশাপাশি রাজ্যের আধিকারিকদের ‘মাস্তানের’ মতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পদক্ষেপ করুন। না হলে শুধু চা খেয়ে থাকতে হবে।এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না।’ ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন জড়িত এক আমলার (নামপ্রকাশে অনিচ্ছুক) কথায়, ‘অনেক মুখ্য নির্বাচন কমিশনার দেখেছি। এমন অভব্য ব্যবহার কেউ কখনও করেননি।’

বাংলার বিধানসভার ভোট নিয়ে এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ২৪টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে জ্ঞানেশের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, বৈঠকে বেছে বেছে রাজ্যের আধিকারিকদের নিশানা করেন জ্ঞানেশ। বাংলাকে তিনি যে ‘দুয়োরানির’ চোখেই দেখেন তা স্পষ্ট করে দেন নির্বাচন কমিশনকে দেশের সিংহভাগ মানুষের চোখে ‘বিশ্বাসযোগ্যহীন সংস্থায়’ পরিণত করার মূল কারিগর।

সূত্রের খবর, বৈঠকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশে জ্ঞানেশ বলেন, ‘যদি কেউ ভাবেন, দেড় মাসের জন্য কমিশন সক্রিয়, তার পরে আর নয়, তা হলে সেটা একেবারে ভুল ভাবনা। ইচ্ছাকৃত গরমিল বা গাফিলতি প্রমাণ হলে, এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, যেখান থেকে ফেরার সুযোগ থাকবে না।’ রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছে জ্ঞানেশ বাহিনী।

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্যের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া