বঙ্গ সফরের তৃতীয়দিনে ঠাসা কর্মসূচি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফরের আজ তৃতীয়দিন। সফরের দ্বিতীয়দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবারও একাধইক বৈঠক রয়েছে তাঁদের। ইতিমধ্যে বৈঠকে হাজির হয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব। তাঁদের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্টেট পুলিশ নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। জানা গিয়েছে এখানেই শেষ নয়,এদিন তাঁরা বৈঠক করবেন বুথ লেভেল অফিসারদের সঙ্গেও। নির্বাচনে বুথ লেবেল সংক্রান্ত বিষয় নিয়ে এদিন আলোচনা হতে পারে। মঙ্গলবার সকালে বেলুড়মঠে গিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার। সেখান থেকেই হিংসা এবং ভয় মুক্ত ভোট করানোর কথা বলেছেন। তিনি বলেছেন, বেলুড় মঠে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের পূণ্যভূমিতে এসে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চায় এবারের নির্বাচন হিংসা এবং ভয় মুক্ত হবে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এই ফুল বেঞ্চে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই কমিশনার সুখবির সিং সান্ধু ও বিবেক জোশি। সোমবার থেকেই দফায় দফায় বৈঠকে বসেছেন তাঁরা। রাজ্যের শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তাঁরা বৈঠক করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, ১৩ মার্চ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে দিল্লি থেকে। ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তারপরেই এক মুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ভোটের জন্য বাংলায় পা রেখেছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুষ্ঠুভাবে বাংলায় ভোট সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। 

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের