লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে ইমেল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিলেন লোকসভার অধ্যক্ষ। ১৯ জুন বিকেল পাঁচটার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এর আগে লোকসভার স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandopadhay)। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষের হাত দিয়ে অভিষেক চিঠি পাঠিয়েছিলেন লোকসভার স্পিকারের কাছে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে নিজের বক্তব্য পেশ করার আর্জি জানিয়েছিলেন অভিষেক।

সেই চিঠির পরিপ্রেক্ষিতে লোকসভার স্পিকার ১৫ জন দুপুর দুটোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল পাঠিয়েছিলেন। তাতে ঐদিন বিকেল চারটের মধ্যে দেখা করার জন্য সময় দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির জেরার মুখোমুখি ছিলেন। সেই সময় তিনি ফোন ব্যবহার করতে পারেননি। তাই পরবর্তীকালে কীর্তি আজাদের পক্ষ থেকে অধ্যক্ষের অফিসে দেখা করে জানানো হয় অভিষেক কলকাতায় ইডিতে হাজিরা দিচ্ছেন। তার পক্ষে স্পিকার অফিসে এই অল্প সময়ের নোটিশে আসা সম্ভব নয়।

মাননীয় লোকসভার অধ্যক্ষ যেন পরবর্তী একটি তারিখ দেন। সেই আর্জিতে সারা দিয়ে লোকসভার অধ্যক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার বিকেল পাঁচটায় মেল পাঠান। এই মেলে লোকসভার অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ১৯ জুন শুক্রবার বিকেল পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যাতে জানাতে পারেন তার জন্য সময় দিয়েছেন লোকসভার স্পিকার। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, তৃণমূল সাংসদদের বিক্ষুব্ধরা ইতিমধ্যে গত রবিবার কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাড়িতে বৈঠক করেন। এরপর তাদের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করার কথা ছিল।

সেই সময় দিল্লির ২০ নম্বর আকবর রোডের স্পিকারের বাসভবনে পৌঁছে যান তৃণমূল পন্থী সাংসদ সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদ। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি নিয়ে লোকসভার অধ্যক্ষের বাড়িতে যান। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার এর কাছে দেখা করে নিজের বক্তব্য পেশ করার জন্য সময় চেয়েছিলেন। প্রথমবার সাক্ষাৎ করতে না পারলেও দ্বিতীয়বার লোকসভার স্পিকার ফের সময় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার বিকেল পাঁচটায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দলের অবস্থান এবং বিক্ষুব্ধ সাংসদদের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য পেশ করতে হাজির হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার