বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) খুব শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। আগামী ১৪ মার্চ ২০২৬ তিনি বংশিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পাহাড়ি শহর মুসৌরির একটি বিলাসবহুল রিসর্টে আয়োজন করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং দুই পরিবারের নির্বাচিত কিছু অতিথির উপস্থিতিতেই সম্পন্ন হবে এই বিশেষ অনুষ্ঠান।

বিয়ের আগের দিন, অর্থাৎ ১৩ মার্চ অনুষ্ঠিত হবে হলদি ও মেহেন্দি অনুষ্ঠান। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই আচার-অনুষ্ঠানগুলোকে ঘিরে জমবে আনন্দের আসর। এর আগে ২০২৫ সালের ৪ জুন লখনউয়ের একটি হোটেলে বংশিকার সঙ্গে কুলদীপের বাগদান সম্পন্ন হয়েছিল। প্রথমে ২০২৫ সালের নভেম্বরে তাঁদের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। তবে ভারতীয় দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপের অংশগ্রহণের কারণে সেই সময় বিয়ে পিছিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ক্রিকেটে, অনিশ্চিত শ্রীলঙ্কা–আফগানিস্তান সিরিজ

কুলদীপের বাবা রাম সিং যাদব গত ৮ মার্চ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। বিয়ের পর ১৭মার্চ লখনউয়ের হোটেল সেন্ট্রামে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) এর কর্মকর্তারা, ভারতীয় দলের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। ক্রিকেট কেরিয়ারের দিক থেকে কুলদীপ যাদব ভারতের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২২.৫০ গড়ে এবং ৪.৮৪ ইকোনমি রেটে মোট ৩৬৫টি উইকেট দখল করেছেন। ৩১ বছর বয়সী এই ‘চায়নাম্যান’ বোলার আন্তর্জাতিক ক্রিকেটে নয়বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেছেন।

২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন কুলদীপ। যদিও ওই টুর্নামেন্টে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছিলেন, সেটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে তিনি ১৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন।

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?