Loading live market data...
Loading active stocks...
Connecting...

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

ভাইরাল ক্লিপে, আজাজকে দিল্লির রাস্তায় রয়েল এনফিল্ড চালাতে দেখা যাচ্ছে। তবে, এটি কোনও সাধারণ ভিডিও নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক যেন তাঁকে ঘিরে থাকে সবসময়। হেলমেট ছাড়া রাস্তায় দ্রুত গতিতে বাইক চালিয়ে আবারও আইনি বিপাকে ‘বিগবস ৭’-খ্যাত আজাজ খান। ২০২১ সালে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আজাজ খান। এরপর দুই বছর জেল খেটে ২০২৩ সালে মুক্তি পান তিনি। এছাড়া ২০২৫ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় দ্বারস্থ হয়ে ছিলেন দিল্লির একজন ফিটনেস প্রশিক্ষক। তবে এবার তাঁকে নিয়ে নয়া বিতর্ক। দিল্লির রাস্তায় অভিনেতার বাইক চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালাতে দেখা যাচ্ছে।

ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তাঁকে নিয়ে সরগরম। ভাইরাল ক্লিপে, আজাজকে দিল্লির রাস্তায় রয়েল এনফিল্ড চালাতে দেখা যাচ্ছে। তবে, এটি কোনও সাধারণ ভিডিও নয়। যেখানে তিনি বাইক চালাচ্ছেন এবং অন্য একজন তা রেকর্ড করছেন। আর আজাজকে রাস্তায় বিপজ্জনক স্টান্ট করতেও দেখা গিয়েছে। পাশাপাশি তাঁকে বাইক চালানোর সময় ধূমপান করতে এবং পা দিয়ে হ্যান্ডেল ধরে রাখার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতেও দেখা গিয়েছে। এক পর্যায়ে, তাঁকে চলন্ত বাইকে সিট থেকে নামতেও দেখা গিয়েছে। ভিডিওটিতে তাঁর বাইকের নম্বর প্লেটও দেখা গিয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হল, অভিনেতা বাইক চালানোর সময়ে হেলমেট পরে ছিলেন না। ক্লিপটি দর্শকদের মধ্যে নিরাপত্তার উদ্বেগ বাড়িয়ে তুলেছে। অনেকেই দিল্লি পুলিশকে তাঁকে গ্রেফতারের দাবি করেছেন। জনসাধারণের রাস্তায় এই ধরনের ঝুঁকিপূর্ণ স্টান্ট করার জন্য আজাজের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ভিডিওটি আসলে ছয় দিন পুরনো।

 

ক্লিপটি ভাইরাল হওয়ার পর, একজন ব্যবহারকারী দিল্লি পুলিশকে ট্যাগ করে লিখেছেন, দয়া করে ব্যবস্থা নিন। আজাজ একজন ভারতীয় অভিনেতা, রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। তবে বিগ বস ৭-এ অংশগ্রহণের পর তিনি দেশব্যাপী পরিচিতি পান। ২০২১ সালে, আজাজকে মাদক সংক্রান্ত একটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো গ্রেফতার করেছিল। ২০২৩ সালে জামিন পান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট এবং সম্প্রদায়ের মধ্যে শত্রুতা প্রচারের অভিযোগেও অতীতে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। ২০২৫ সালে, একজন মহিলাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে তাঁর মামলাও দায়ের হয়েছিল।

ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথা শুনে স্তম্ভিত মহিলা চিকিৎসক

মাছ ভাত খেয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ব্রিগেডমুখী বিজেপি সমর্থকরা

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

রান্না করতে গিয়ে গরমে নাজেহাল অবস্থা? মেনে চলুন সঞ্জীব কাপুরের এই টিপসগুলি

LIVE: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা