ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাব সরকারের মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সঞ্জীব অরোরা-র বাড়িতে সকালে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চণ্ডীগড়ের সেক্টর-২ এলাকায় তার সরকারি বাসভবন-সহ একাধিক জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়। ভোর থেকেই শুরু হওয়া এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। অভিযোগ, অর্থ পাচার, FEMA আইন লঙ্ঘন, জমি সংক্রান্ত অনিয়ম এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্তেই এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সংস্থা।

সূত্রের খবর, সকাল প্রায় ৭টা নাগাদ প্রায় ২০টি গাড়ি নিয়ে ইডির দল পৌঁছে যায় মন্ত্রীর বাসভবনে। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় প্রায় তিন ডজন CIA ও বিশেষ বাহিনীর জওয়ান। সকাল ৭টা ২৫ মিনিট থেকে শুরু হয় তল্লাশি অভিযান। শুধু চণ্ডীগড় নয়, লুধিয়ানা, জালন্ধর ও গুরুগ্রাম-সহ একাধিক শহরেও একযোগে অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তের আওতায় এসেছে সঞ্জীব অরোরার পরিবারের সঙ্গে যুক্ত অফিস এবং তাঁর সংস্থার বিভিন্ন আর্থিক নথিও। তবে অভিযানের সময় দেশে ছিলেন না সঞ্জীব অরোরা। তিনি নেদারল্যান্ডসের আমস্টারডামে সরকারি সফরে গিয়েছেন বলে জানা গিয়েছে। ‘ইনভেস্ট পঞ্জাব’ কর্মসূচির মাধ্যমে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে রাজ্যে বিনিয়োেগ টানার উদ্দেশ্যেই তাঁর এই বিদেশ সফর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সঞ্জয় সিং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে দাবি করেছেন, বিরোধী নেতাদের হেনস্থা করতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। একই সুরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগমন্ত মান-ও এই অভিযানকে রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনঃ LIVE: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের অক্টোবর মাসে সঞ্জীব অরোরার সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তখন শিল্প জমি বরাদ্দে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছিল। এবার বিদেশি তহবিল লেনদেন-সহ আর্থিক নানা বিষয় নিয়ে তদন্ত আরও গভীর হচ্ছে বলে সূত্রের দাবি। যদিও সঞ্জীব অরোরা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও অনিয়ম প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি