‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রথম রাত নিয়ে সমস্ত দম্পতির আলাদা একটা স্বপ্ন থাকে। নতুন জীবন শুরুর প্রথম রাতকে ঘিরে কত কি পরিকল্পনা থাকে। কিন্তু কোনও স্ত্রী যদি প্রথম রাতেই তাঁর স্বামীর মুখ থেকে শোনেন তাঁর অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে তার মনের অবস্থা কেমন হবে তা বুঝতে বাকি থাকে না। এক মহিলা চিকিৎসক তাঁর স্বামীর বিরুদ্ধে এনেছেন ভয়ঙ্কর অভিযোগ। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।  

এই গল্পটি কানপুরে বসবাসকারী এক মহিলা চিকিৎসকের। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত মেজর। মহিলা চিকিৎসক জানিয়েছেন, একটি বিবাহ ওয়েবসাইটের মাধ্যমে সম্ভলের এক ব্যবসায়ীর ছেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিষয়টি এগোয় এবং তাঁদের বিয়ে হয়। মহিলা জানান, তাঁর স্বামীর আগে থেকেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। তবুও, সে যৌতুকের জন্য তাঁকে বিয়ে করেন। তিনি যখন দুবার গর্ভবতী হন, তখন তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে জোর করে ওষুধ খাওয়ানোর ষড়যন্ত্র করে। তৃতীয়বার গর্ভবতী হলে তিনি তাঁর বাপের বাড়িতে গিয়ে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এরই মধ্যে, তাঁর স্বামী  প্রেমিকাকে বিয়ে করে এবং দাবি করে যে সে চারবার বিয়ে করতে পারে। 

আরও পড়ুন: সঙ্গী বারবার কষ্ট দিচ্ছে , তাও মায়া কাটাতে পারছেন না? জানুন মুক্তির উপায়

মহিলা জানান, পরিবারের সম্মতিতে ২০২২ সালের ২৩ মার্চ  তাঁদের বিয়ে হয়। তাঁর বাবা বিয়ের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা খরচ করেন।  তিনি আরও জানান, সম্ভলে তাঁর স্বামীর পরিবারের রাজনৈতি প্রভাব রয়েছে। মহিলা চিকিৎসকের অভিযোগ, তিনি বিয়ের পর শ্বশুরবাড়িতে যাওয়ার সময় যে সমস্ত গয়না ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেগুলি সব কেড়ে নিয়ে নেওয়া হয়। এর পরেই মহিলা বিস্ফোরক অভিযোগ করে বলেন, বিয়ের প্রথম রাতেই তার স্বামী জানায়, “মহল্লা দীপা সরাইয়ের এক মহিলার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। আমি তার সঙ্গেই থাকতে চেয়েছিলাম। কিন্তু যৌতুকের জন্য আমার পরিবার ও আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু তোমার বাবা আমাকে নগদ মাত্র ১৫ লক্ষ টাকা দিয়েছেন, অথচ আমরা ২৫ লক্ষ টাকা চেয়েছিলাম।” অভিযুক্ত তার স্ত্রীকে আরও জানায়, “যদি তুমি আমাকে নগদ ১০ লক্ষ টাকা না দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তোমাকে এখানে কাজের মেয়ে হয়ে থাকতে হবে।” এমনকি মহিলার স্বামী এটাও  বলে যে, বিয়ের আগে তার অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল। মহিলা চিকিৎসক তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনেরও অভিযোগ এনেছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি