আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনের পর দিন ‘সহবাস’, অন্তঃসত্ত্বা হতেই প্রেমিকাকে জোর করে গর্ভপাত, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি: এবার বান্ধবীকে জোর করে গর্ভপাত করানোর অভিযোগ উঠল লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত প্রদুগ্ন দাসকে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ। নির্যাতিতার দাবি, অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে কাগজপত্র বানিয়ে পাঁচবছর ধরে কলকাতার বুকে বসবাস করছিল। দীর্ঘদিন ধরে অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্ক থাকায় তরুণী গর্ভবতী হয়ে পড়েছিলেন। কিন্তু তাঁকে বিয়ে করতে রাজি ছিলেন না অভিযুক্ত। বান্ধবী গর্ভবতী হয়ে যাওয়ার পর থেকেই তাঁকে লাগাতার গর্ভপাত করানোর জন্যে চাপ দিতে শুরু করেছিলেন অভিযুক্ত। সম্পর্ক স্বীকৃতি দেওয়ার নামে উল্টে সম্পর্ক থেকে বেরোনোর চেষ্টা করেন অভিযুক্ত।

গত মাসে অভিযুক্ত বিষয়টি মিটমাট করার জন্যে তাঁর একজন বন্ধুর বাড়িতে তরুণীকে ডাকেন। কিন্তু সেখানেও তরুণীকে গর্ভপাত করানোর জন্যে চাপ দিয়েছিলেন অভিযুক্ত। শেষে তরুণী রাজি না হলে একগ্লাস তরল পানীয়ের মধ্যে রাসায়নিক মিশিয়ে তাঁর গর্ভপাত করানোর চেষ্টা করেন অভিযুক্ত। শুধু তাই নয়, তরল পানীয়ের মধ্যে রাসায়নিক মিশিয়ে অভিযুক্তের বন্ধুও তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করেন। সবটাই থানায় জানিয়েছেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে অবশেষে অভিযুক্ত প্রদুগ্ন দাসকে গ্রেফতার করে গরফা থানার পুলিশ।

পাশাপাশি অভিযুক্ত আদৌ বাংলাদেশেন নাগরিক কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। তবে কলকাতায় এই ধরনের জোর করে গর্ভপাত করানোর বিষয়টা নতুন নয়। গতবছর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজের এক পড়ুয়াকে। বান্ধবীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ ছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন ওই ছাত্র। যার ফলে বান্ধবী তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। কিন্তু প্রতিবারই তিনি গর্ভপাত করিয়ে দিয়েছেন। এমনকি বান্ধবীর সম্মতি ছাড়াই করানো হয়েছিল গর্ভপাত। এরপরেই মেডিক্যাল কলেজের ওই ছাত্রের বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বান্ধবী। এবং তাঁকে গ্রেফতার করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ