হাসিমুখে প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরীকে শেষ বিদায়, সুদীপ্তাকে তুলোধনা নেটপাড়ার

অভিনেত্রী প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরীকে মালাদান করার সময় হা হা করে হাসছেন। হাসতে হাসতে তিনি মাল্যদান করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টারনেটে প্রতিনিয়ত সেলিব্রিটিদের নানা ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। যার মধ্যে কোনটা দর্শকদের ভাল লাগছে, আবার কোনটা ট্রোলের বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। মাঝে মাঝে ট্রোলিং এতটাই চরম পর্যায়ে পৌঁছে যায়, যাতে বিরক্ত হয়ে তারকারা পুলিশের সাহায্য নিতে বাধ্য হন। মানুষের মনের মতো কিছু না করলেই ব্যস তাঁকে নিয়ে মিমের বন্যা বয়ে যাবে। এবার ইন্টারনেটে চরম কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সম্প্রতি মারা গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সিনেমা, সিরিয়াল, নাটক সবেতেই দাপিয়ে বেরিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গিয়েছে, ঘুমের মধ্যেই মারা গিয়েছেন তিনি। টলিউডের অনেক দাপুটে শিল্পী অভিনেতার সঙ্গে কাজ করেছেন। তাই তাঁকে শেষ বিদায় জানাতে গিয়েছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। মালা পরিয়ে, প্রণাম জানিয়ে অভিনেতা কে শেষ বিদায় জানিয়েছেন। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও। সেই শ্রদ্ধা জানাতে গিয়েই এবার তীব্র ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। কারণ তাঁর একটি ভিডিও, যা নেটমহলে ব্যপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রী প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরীকে মালাদান করার সময় হা হা করে হাসছেন। হাসতে হাসতে তিনি মাল্যদান করছেন। ভিডিওটি ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন দুঃখজনক পরিবেশে কেন তিনি হাসতে হাসতে শোক জ্ঞাপন করছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অভিনেত্রীর এহেন আচরণ কারও পছন্দ হয়নি। কেউ কেউ কমেন্টে লিখেছেন, হাসতে হাসতে মালা দিচ্ছেন, নিশ্চয়ই দুঃখে পাগল হয়ে গিয়েছেন। কেউ লিখেছেন, এভাবে হাসতে হাসতে শ্রদ্ধা কে জানায়? কেউ আবার লিখেছেন, বাঃ উনি কত হ্যাপি যেন শ্রদ্ধা না অন্নপ্রাশন খেতে এসেছেন। আবার কেউ লিখেছেন, একটা লোক মারা গেছে, এ কি সব ভুলে গেলেন। হাসতে শুরু করে দিলেন। মালা পরাতে পরাতে কেউ হাসে এটা প্রথমবার দেখলাম। এদিকে অভিনেতার একটি ছবি পোস্ট করে সুদীপ্তা সোশ্যাল হ্যান্ডেলে পোস্টে লিখেছিলেন, ‘আমি কি বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রী এবং একটি দুষ্টু মেয়ে সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কথা বলছি?’এই ফোন কল টা আর আসবে না। ভালে থেকো তমাল কাকু।’

প্রসঙ্গত, গত সোমবার ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রবীণ অভিনেতা। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। পেসমেকার বসানো হয়েছিল তাঁর বুকে। সেই কারণে দীর্ঘদিন অভিনয় থেকেও দূরে ছিলেন তিনি। সোমবারেই কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বহু বছর ধরে বাংলা সিনেমা, টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন তিনি। নেগেটিভ, ইতিবাচক দুইরকম চরিত্রেই তিনি সাবলীল ছিলেন।

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের