রান্নার গ্যাসের সঙ্কটে এসওপি তৈরি করবে রাজ্য, গ্যাস বাইরে না পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই রান্নার গ্যাস এখন বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ। যদিও কোনও কারণে বুক হলে গ্যাস কবে মিলবে সেটা জানা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে, ২৫ দিনের আগে গ্যাস মিলবে না। সেখানে রান্নার গ্যাস না পেয়ে এখন রাজ্যজুড়ে হাহাকার নেমে এসেছে। এই পরিস্থিতিতে আজ, বুধবার তিনটি তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার এসওপি তৈরি করবে বলে জানান মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও অফিসারদের সঙ্গে আলোচনা করা হবে। বিকল্প উপায়ের সন্ধান করে ব্যবস্থা করা হবে।

এদিকে গতকালই পাঁচদিনের ধর্না সেরে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে টানা পাঁচদিন ধর্মতলায় ধর্না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পড়ে মহিলা নেত্রীদের মিছিল করতে বলেছিলেন। এবার নিজেই নামছেন রাজপথে মিছিল করতে। এই রান্নার গ্যাসের সঙ্কট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এসওপি তৈরি করবে রাজয় সরকার। এখানে যে গ্যাস তৈরি হয় সেটা বাইরে পাঠাবেন না। কল্যাণী, দুর্গাপুরে গ্যাস তৈরি হয়। সে সব বাইরে পাঠাবেন না। কারণ এখন কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। মিড–ডে মিল, হাসপাতাল, অঙ্গনওয়ারি, আইসিডিএস–সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে সমস্যা যেন না হয়। এই সব বিষয়ে তিনটি তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক হয়েছে। যা সদর্থক।’‌

 

অন্যদিকে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া এবং তা না পাওয়ায় হেঁসেলে কার্যত খাওয়া–দাওয়া মাথায় উঠেছে। শহর থেকে গ্রামবাংলায় এখন রান্নার গ্যাসের জন্য হাহাকার পড়ে গিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তরবঙ্গের। এই পরিস্থিতির কথা শুনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বক্তব্য, ‘গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর সব জায়গাতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি। বৃহস্পতিবারই বৈঠক ডেকেছি। একটা কিছু বিকল্প ভাবা হচ্ছে। দেখা যাক কী করা যায়। ২৫ দিন কেন লাগবে একটা গ্যাস পেতে?‌ আমি জিজ্ঞাসা করলাম। ওরা জানিয়েছেন, সার্ভার খারাপ হয়ে যাওয়ায় এটা করতে হয়েছে। একটা গ্যাস অন্তত সাপ্লাই করুন। বাড়ির ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেটা দেখতে বলা হয়েছে। কেরোসিন সরবরাহ বাড়ান। যাতে গ্রামবাংলার মানুষজন রান্না করে খেতে পারেন।’

এছাড়া দু’টি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌কেন্দ্রীয় সরকারের উচিত সব রাজ্যকেই সমান চোখে দেখা। গ্যাসের জোগান যেন বন্ধ না হয়। ওদের আগে মানুষের কথা ভাবা দরকার। এটা কেন্দ্রের হাতে। আমরা চাই দ্রুত কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক। টাকা দিলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই বৈঠকে অনেকটাই সম্মত হয়েছে তেল সংস্থাগুলি। সিএনজি গ্যাস যাতে সরবরাহ করা যায় তার জন্য নির্দেশ দিয়েছি। যাতে অটো চালকরা ভাড়া বাড়িয়ে না দেয়। অযথা আতঙ্ক তৈরি করা যাবে না। দু’‌পক্ষই এসওপি তৈরি করবে। সাপ্লাই চেন বন্ধ না করলে আতঙ্ক কাটবে। আগামীকাল বৈঠক করে বিস্তারিত জানাবো। জেলায় নোডাল অফিসার তৈরি করে কাজ হবে। কালোবাজারির দিকে পুলিশকে নজর রাখতে বলেছি।’‌

‘আলোচনা চালাতে আপত্তি নেই,  তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF