বিজেপির স্বার্থে হয়রান বাংলার ভোটাররা, SIR-এ বাদ গেলে ৬ নম্বর ফর্মও খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR হয়রানির শেষ নেই। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরে নতুন করে নাম তুলতে ৬ নম্বর ফর্ম পূরণ করার কথা বলা হয়েছে। সেখানেই সমস্যা। নতুন ভোটাররা এই ফর্মের মাধ্যমে আবেদন করে নাম তুলতে পারছেন, কিন্তু যাদের নাম বাদ পড়েছে শিরে সংক্রান্তি তাঁদের।

ভোটার তালিকা ঝাড়াই বাছাই করার নামে বহু বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে, উপযুক্ত প্রমাণ দিয়ে নতুন করে নাম তুলতে পারবেন ভোটাররা। কিন্তু সেখানেই সমস্যা। আবেদন করার পরেও তা বাতিল করা হচ্ছে। কমিশনের অ্যাপের মাধ্যমে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’র নামে বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে বার বার অভিযোগ উঠছে। পাশাপাশি ৬০ লক্ষের নাম রয়েছে বিচারাধীনের আওতায়। বহু জীবিত ভোটাররাও এখন ভোটার তালিকায় মৃত। তাঁরাই ফর্ম পূরণ করে জমা করলে অ্যাপে আপলোড করা যাচ্ছে না। আবার অনলাইনে ফর্ম ফিল আপ করলেও সমস্যা হচ্ছে। সৌজন্যে সেই সফটওয়্যার।

প্রথম থেকেই ১ কোটি নাম বাদ যাওয়ার কথা বলে আসছে বিজেপি। সেই টার্গেট পূরণ করতেই এই পদ্ধতি কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে বাদ পড়া ভোটারের ৬ নম্বর ফর্ম আটকে দেওয়া হচ্ছে? জানা গিয়েছে, কোথাও এক বাবার ২ সন্তানের মধ্যে একজনকে বৈধ ভোটার, অন্যজনকে অবৈধ ভোটার বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সৌজন্যে লজিক্যাল ডিস্ক্রিপেন্সি। সমস্ত নথি দেওয়ার পরেও বার বার হেনস্থা করা হচ্ছে। তাঁরাই যখন পর্ম ৬ পূরম করে জমা করছেন, তখন সেটা সফটওয়্যারে নিচ্ছে না। অর্থাৎ একবার নাম বাদ পড়লে সেটা ভোটারলিস্টে তোল যাচ্ছে না।  

যাঁদের ৬ নম্বর ফর্ম বাতিল হচ্ছে, তাঁদের সিংহভাগই SIR প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটার। কারও বাবার নাম-পদবির গোলযোগ, কারও বা নামের বানানে ভুল। সেইসব নাম চিহ্নিত করে রেখেছে সফটওয়্যার। মুখ্য নির্বাচন আধিকারিক যতই আশারবাণী দিক, আসল ছবিটা অন্যরকম। কমিশনের যে সফটওয়্যার, তা গেরুয়া স্বার্থসিদ্ধির জন্য কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা উপযুক্ত প্রমাণ দিলে আবার নাম তোলা যাবে এটা শুধুই মুখের কথা। কমিশনের সফটওয়্যারে জমা করতে না পারলে নামটা উঠবে কোথা থেকে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যেনতেন প্রকারে এই বিপুল পরিমাণ নাম বাদের খাতাতেই রাখতে চাইছে কমিশন। এমনটাই অভিযোগ তৃণমূলের।

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক