জ্ঞানেশের বিরুদ্ধে জমা পড়ল অভিশংসন প্রস্তাবের নোটিশ, স্বাক্ষর করেছেন ১৯৩ সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিশে সই করেছেন ১৯৩ জন সাংসদ। লোকসভা এবং রাজ্যসভা উভয় জায়গাতেই জম পড়েছে নোটিশ। মোট ১৯৩ জন সাংসদ তাতে সই করেছেন। লোকসভার ১৩০ জন, রাজ্যসভার ৬৩ জন সই করেছেন বলে জানা গিয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে জালিয়াতি, সাংবিধানিক দায়িত্ব পালন না করা, পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক আচরণের মতো কয়েক দফা অভিযোগ সামনে রেখে তৈরি হয়েছে ইমপিচমেন্ট নোটিশের চিঠি। ইমপিচমেন্ট আনতে ১০০ সাংসদের সাক্ষর দরকার। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের ৪১ জন সাংসদ রয়েছেন। এই নোটিশে প্রয়োজনের থেকে অনেক বেশি সই পড়েছে। সই সংগ্রহের কাজ হয়ে গিয়েছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য ১৯০টি সই পড়েছে। 

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের ৪১ জন সাংসদ রয়েছেন। ফলে ইমপিচমেন্টের জন্য  আরও ৫৯ সাংসদের সাক্ষরের প্রয়োজন ছিল। তাই অন্য রাজনৈতিক দলের কাছে গিয়েছে তৃণমূল। ইন্ডিয়া জোটের সঙ্গে থাকা অন্যান্য সাংসদদের থেকে সই সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। কথা মতো সপ্তাহের শেষের দিকেই সংসদে এই প্রস্তাব আনা হয়েছে। 

ইমপিচমেন্ট আনার জন্য সমমনোভাবাপন্ন দলগুলোর কাছে সই চাইতে হয়। সেখানেও নিজেদের কৌশল বজায় রেখেছে তৃণমূল। ইন্ডিয়া জোটে থাকা দলের সাংসদদের কাছে প্রথম গিয়েছে তৃণমূল। তাঁরা সই করলে তৃণমূলের একটা আলাদা জায়গা তৈরি হবে। SIR প্রক্রিয়া নিয়ে সকল বিরোধী দলগুলি বিরোধিতা করলেও কাউকেই তৃণমূলের মতো প্রতিবাদ করতে দেখা যায়নি। SIR-র আক্রান্তদের নিয়ে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়েছিল তৃণমূল। তেমন প্রতিবাদে অন্য কোনও দলকে যেতে দেখা যায়নি। 

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের