উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ৫৮ হাজার টাকা বেতনের চাকরি, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। West Bengal Municipal Service Commission-এর পক্ষ থেকে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন আঞ্চলিক দফতরে মোট ১৩টি শূন্যপদে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যারা উচ্চমাধ্যমিকের পরে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ফের কাজের চাপে অসুস্থ হয়ে মালদায় আরও এক BLO’ র মৃত্যু

বয়সসীমা:
আবেদনকারীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।

বেতন কাঠামো:
নির্বাচিত প্রার্থীরা মাসিক ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। সরকারি বেতন কাঠামো অনুযায়ী ধাপে ধাপে এই বেতন বৃদ্ধি পাবে, ফলে স্থায়ী আয়ের সুযোগ থাকবে।

নিয়োগ প্রক্রিয়া:
প্রার্থীদের একাধিক ধাপের মাধ্যমে বাছাই করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার দক্ষতা যাচাইয়ের জন্য আলাদা পরীক্ষা হবে। সবশেষে ব্যক্তিত্ব যাচাইয়ের জন্য ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। এই তিনটি ধাপের ফলাফলের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

আবেদন পদ্ধতি:
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১৭ এপ্রিল। আবেদন ফি হিসেবে প্রার্থীদের ২০০ টাকা জমা দিতে হবে।

লিখিত পরীক্ষা কবে এবং কোথায় হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। সমস্ত আপডেট কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তাই আবেদনকারীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল