বয়স ৪০ বছর পেরিয়েছে? সুস্থ থাকতে এই পরীক্ষাগুলো করিয়েছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪০ বছর পার করলেই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। পুরুষ এবং মহিলা উভয়েরই ক্ষেত্রেই স্বাস্থ্য ভালো রাখতে চিকিৎসক দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই সময়ে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়, সেগুলো কখনও এড়িয়ে না গিয়ে নজর দেওয়া উচিত। 

৪০ বছর বয়সের পর শরীরে ধীরে ধীরে অনেক পরিবর্তন আসে। বিপাক ক্রিয়া শ্লথ হতে শুরু করে। জীবনে একাধিক সমস্যার রোগ দেখা যায়। একটা বয়সের পরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অপরিহার্য। নির্দিষ্ট সময়ে পরীক্ষা করা রোগ নির্ণয় করতে সুবিধা হবে। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদা পরিবর্তিত হয়। শরীরে বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা প্রভাবিত হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডাক্তারদের বুঝতে সাহায্য করে শরীর কেমন আছে। তারপরেই উপযুক্ত পরামর্শ এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা যাবে।

চল্লিশোর্ধ্ব পুরুষদের স্বাস্থ্য পরীক্ষা

৪০ বছর বয়সের পর পুরুষদের নিয়মিত কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন হয়। তারমধ্যে রয়েছে রক্তচাপ পরীক্ষা, রক্তে শর্করার পরীক্ষা, লিপিড প্রোফাইল পরীক্ষা এবং লিভারের কার্যকারিতা পরীক্ষা। এই পরীক্ষাগুলি হৃদরোগের স্বাস্থ্য এবং বিপাকের অবস্থা বুঝতে সাহায্য করে। কিডনি সংক্রান্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষাও করতে হবে। PSA পরীক্ষার মতো প্রোস্টেট পরীক্ষাও প্রয়োজনীয় হয়। প্রোস্টেট-সম্পর্কিত সমস্যা এই পরীক্ষার ফলে ধরা পড়ে। হৃদপিণ্ড এবং চোখের স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য চোখ পরীক্ষা, দাঁতের পরীক্ষা এবং ইসিজি করতে হবে।

চল্লিশোর্দ্ধ মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা

৪০ বছর বয়সের পর মহিলাদের হরমোনের পরিবর্তন হয়। এই সময় স্বাস্থ্যপরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা এবং কোলেস্টেরল পরীক্ষা করা উচিত। হার্ট এবং বিপাকের মূল্যায়ন করে। থাইরয়েড ফাংশন পরীক্ষাও অপরিহার্য। একটা সময়ের পরে থাইরয়েড সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায়। মহিলাদের নিয়মিত ম্যামোগ্রাম এবং স্তন পরীক্ষা করানো উচিত। স্তনে একাধিক সমস্যা থাকতে পারে। প্যাপ স্মিয়ারও অপরিহার্য, যা জরায়ুর স্বাস্থ্য পর্যবেক্ষণে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য পরীক্ষা করা মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন।

৪০ বছর বয়সের পরে অন্তত একবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্যান্য শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন। রক্তচাপ, রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মতো কিছু পরীক্ষা সবসময় প্রয়োজন।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের