নন্দীগ্রাম দিবসে শহিদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

Share:

নিজস্ব প্রতিনিধি : নন্দীগ্রাম দিবসে বিশ্বের সকল শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০০৭ সাল থেকেই রাজ্য রাজনীতির অন্যতম নাম হয়ে উঠেছে এই নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। সেই নন্দীগ্রাম দিবসে সকল শহিদদের সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম, সিঙ্গুর ও নেতাই-সহ সমগ্র বিশ্বের সকল শহিদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং অন্তরের গভীর প্রণতি।

 

২০০৭ সালে তৎকালীন রাজ্য সরকারের পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।   নন্দীগ্রামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব গভীর। তাঁর হৃদয়ের খুব কাছে রয়েছে নন্দীগ্রাম। ২০০৭ সালের মর্মান্তিক ঘটনা আজও ভুলতে পারেননি তিনি। সেইদিনের ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী। ২০০৭ সালের ১৪ মার্চ পুলিশ অভিযানে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হয় বলে অভিযোগ। আগে তৃণমূল দিনটি পালন করলেও শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম দিবসও ভাগ হয়ে গিয়েছে। এদিন বিজেপি ও তৃণমূল উভয়ের পক্ষ থেকে পালন করা হয়।

পাশাপাশি কৃষক দিবস উপলক্ষ্যে সকল  কৃষক ও তাঁদের পরিবারকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নন্দীগ্রামে কৃষিজমি আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই দিনটিকে ‘কৃষক দিবস’ হিসেবে পালন করা হয়। কৃষকরা আমাদের গর্ব। তাঁরাই অন্নদাতা। তাই তাঁদের প্রতিটি প্রয়োজনে আমরা তাঁদের পাশে থাকি।  এর সঙ্গে কৃষকদের জন্য কী কী করা হয়েছে তাঁর হিসেবও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনেও কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। 

স্পিকারের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি জানালেন অভিষেক

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু