হুগলির ৩ পুরসভায় বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

হুগলি জেলার ৩টি পুরসভায় জোট গড়ে লড়াই করারই সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট। শ্রীরামপুর, চাঁপদানি ও ডানকুনি পুরসভায় তাঁরা জোট গঠন ও আসন সমঝোতাও চূড়ান্ত করে ফেলেছেন। শুরু হয়ে গিয়েছে যৌথ প্রচারও। আর তাতেই চাপে পড়ে গিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটে জোট গড়েও মুখ পুড়েছে। বিধানসভা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছেন তাঁরা। তারপরেও হুগলি জেলার ৩টি পুরসভায় তাঁরা জোট গড়ে লড়াই করারই সিদ্ধান্ত নিয়েছেন। সেই জোট গঠনের প্রক্রিয়া হিসাবে ওই ৩ পুরসভায় আসন সমঝোতাও চূড়ান্ত করে ফেলেছেন তাঁরা। শুরু হয়ে গিয়েছে যৌথ প্রচারও। আর এই জোটই এখন কপালে ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরের। কেননা এমনিতেই একুশের ভোটে গোহারান হারার জেরে তাঁদের এখন বেশ কিছু জায়গায় প্রার্থী খুঁজে পাওয়ায় ভার হয়ে দাঁড়িয়েছে, তারওপর নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বও তুঙ্গে উঠেছে। এই অবস্থায় অপর দুই বিরোধী দল জোট গড়ে ভোট ময়দানে নামায় নিজেদের ফল কী হবে তা নিয়েই কার্যত রাতের ঘুম ছুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের। নজরে হুগলি জেলার শ্রীরামপুর, চাঁপদানি ও ডানকুনি পুরসভা যেখানে এবার বাম ও কংগ্রেস জোট গড়ে লড়াই করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

হুগলি জেলার এই ৩ পুরসভায় ২০১৫ সালের পুরভোটে জয়ী হয়েছিল তৃণমূল। এবারেও তাঁরা আশাবাদী মানুষ আবার তাঁদেরই ফেরাবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই ৩ পুরসভার বেশির ভাগ আসনেই পিছিয়ে গিয়েছিল রাজ্যের শাসক দল। কিন্তু একুশের ভোটে হুগলি জেলার শিল্পাঞ্চল এলাকার সব বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে জোড়াফুল। সেই নির্বাচনে কার্যত কোন ছাপই ফেলতে পারেনি বাম-কংগ্রেসের জোট। বিজেপিকেও কার্যত ওই এলাকা থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। এই অবস্থায় পুরনির্বাচনে কিছুটা হলেও জমাট লড়াই দিতে হাতে হাত ধরেছে বাম-কংগ্রেস। শ্রীরামপুর পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, বাকিগুলিতে প্রার্থী দিচ্ছে বামেরা। চাঁপদানির ২২টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী দিচ্ছে, বাকিগুলোতে বামেরা। ডানকুনি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ৪টিতে কংগ্রেস ও ১৭টিতে বামেরা প্রার্থী দিচ্ছে। হুগলি শিল্পাঞ্চলের আরও কিছু পুরসভায় দুই দলের জোট নিয়ে আলোচনা চলছে বলেই জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ৩ পুরসভায় বিজেপি অনেকটাই চাপে পড়ে গিয়েছে।

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে