Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিষ্ণুপুর সফরে যাচ্ছেন অভিষেক, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে দাঁড়াতে এবার বিষ্ণুপুর সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যখন বৈধ ভোটারের নাম বাদ পড়ার সময়ও অভিষেক বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এবার আবার তিনি বিষ্ণুপুরে যাচ্ছেন। এখানে অভিষেক কোনও বড় সভা করবেন না। তবে অবশ্যই এখানের কিছু ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন তিনি। এই সফর ঘিরে এখন জোরদার করা হচ্ছে নিরাপত্তা।

এদিকে বাংলার মানুষের এখন সবচেয়ে বড় সমস্যা রান্নার গ্যাস না পাওয়া। তার সঙ্গে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে রান্নার গ্যাসের। তার মধ্যে বড় কাছারি জাগ্রত শিবমন্দির এলাকায় আগুন লেগে ভস্মীভূত হওয়া দোকানগুলি নতুন করে গড়ে তোলা হয়েছে। এবার ওই দোকানগুলির চাবি নিজের হাতে তুলে দেবেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা। এই কাজের ফলে ক্ষতিগ্রস্ত দোকানিদের অনেকটা উপকার হবে। আবার তাঁরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। মানুষের মুখ হাসি ফোটাতেই এই উদ্যোগ নিয়েছেন অভিষেক।

অন্যদিকে আগামীকাল, রবিবার বিষ্ণুপুর সফরে যাচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ। সেখানে তিনি বক্তব্য রাখবেন বলেও খবর। একবছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরে জাগ্রত শিবমন্দির বড় কাছারি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লেগেছিল। তার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছিল সেই মন্দির লাগোয়া বহু দোকান–বাজার। তখন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ওই ক্ষতিগ্রস্ত দোকানগুলি নতুন করে গড়ে দেবেন। সেই কথা রেখেছেন তিনি। দোকানগুলি নতুন করে গড়ে তোলার কাজ সম্পূর্ণ হয়েছে। রবিবার সেইসব দোকানের চাবি অভিষেক নিজে দোকানদারদের হাতে তুলে দেবেন।

এছাড়া আজ, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সভার পাশাপাশি এখানে রয়েছে রাজনৈতিক সভাও। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে মোদি কী বলেন সেই দিকে নজর রেখেছে সকলে। বিধানসভা নির্বাচনের মরশুমে বাংলায় এসে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করবেন মোদি। প্রত্যেকবারই তাই করেছেন। এমনকী বিরাট চমক দিতে পারেন মোদি বলে সূত্রের খবর। সেক্ষেত্রে পরদিন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা কোনও জবাব দেন কিনা, সেটাও দেখার।

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ, যানজট এড়াতে নির্দেশিকা জারি কলকাতা ট্রাফিকের

ইনস্টাগ্রামের প্রেম থেকে রক্তাক্ত পরিণতি! প্রয়াগরাজে কিশোরী প্রেমিকাকে নৃশংস খুন প্রেমিকের

রাতারাতি প্রিয়াঙ্কা চোপড়ার লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ফলোয়ার্স গায়েব, কারণ কী?

ব্রিগেডের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, আর কী চমক থাকছে?‌

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?