আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই মাঝরাতে সক্রিয় হয়ে ওঠে নির্বাচন কমিশন। আর তাই তখন থেকেই শুরু হয়ে গিয়েছে আদৰ্শ আচরণবিধি। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই কয়েক ঘণ্টার মধ্যে বাংলার শীর্ষ প্রশাসনিকস্তরে রদবদল করেছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটি হয়েছে মাঝরাতে। আর এই বেনজির পদক্ষেপের জেরে আজ সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

এদিকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বিধানসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করতে পারবেন না তাঁরা। আজ, সোমবার রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপাল পদে রদবদল করেছে নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে। এসবের প্রতিবাদে সংসদে সরব হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন প্রশাসনিক স্তরে বেনজির বদল নিয়ে আজ অধিবেশনে সরব হন। প্রতিবাদে ওয়াকআউট করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। রাজ্যসভায় ডেরেক ও’‌ব্রায়েন বলেন, ‘মাঝরাতে অন্যায়ভাবে এই বদলি করা হয়েছে। এই পদক্ষেপের প্রতিবাদে দিনভর রাজ্যসভা থেকে ওয়াকআউট করছেন তাঁরা।’‌

 

অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে সরব হন এবং প্রতিবাদে ওয়াকআউট করেন। এই ঘটনা নিয়ে বিপাকে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকআউটকে সময়ের অপচয় বলে উল্লেখ করে সাংবিধানিক সংস্থাকে (নির্বাচন কমিশন) আক্রমণের সমালোচনা করেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে বদলি করা হয়েছিল রাতের অন্ধকারে। আর তা ছিল নজিরবিহীন বলে দাবি তৃণমূল সাংসদদের। ভোট ঘোষণার পর এত দ্রুত প্রশাসনিক বদলিতে নির্বাচন কমিশনের ‘অতিসক্রিয়তা’ দেখছে রাজ্যের শাসকদল। নেপথ্যে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

এছাড়া রবিবার ভোট ঘোষণা করা মাত্র আইএএস, আইপিএস-দের প্রায় সব পদেই রাতারাতি রদবদল সত্যিই নজিরবিহীন। সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বাংলার ভোটারদের বাতিলের অভিযোগেও সোমবার সংসদে সরব হয় তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আলোচনার দাবি নাকচ হয়। সেই প্রতিবাদেও এই ওয়াকআউট। প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হকরা। পরে সাগরিকা বলেন, ‘‌নির্বাচন কমিশন যেভাবে মাঝরাতে—ভোর ৪টের সময়—বাংলার স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে বদলি করেছে তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। নির্বাচন কমিশনের হাতে এই ক্ষমতা থাকলেও, তারা বাংলার নির্বাচিত সরকারকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে সেই ক্ষমতার অপব্যবহার করছে। আমরা এই বিষয়টি সংসদে উত্থাপন করেছি। আমাদের নেতা ডেরেক ও’ব্রায়েনও তা তুলে ধরেছেন। আর তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ সারাদিনের জন্য সংসদ থেকে ওয়াকআউট করেছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

রানওয়ে নয়, এবার জলেই ল্যান্ডিং! ভারতে শুরু হতে চলেছে প্রথম বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা

সতর্ক হোন, ১ মে থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস বুকিংয়ের নিয়ম

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

বৈষ্ণোদেবীকে দর্শন করে ফেরার পথে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৫ জন

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ