প্রীতি ম্যাচে নেই নেইমার, বিশ্বকাপে খেলা নিয়েও সংশয়

Share:

নিজস্ব প্রতিনিধি:  এই বারের বিশ্বকাপে ব্রাজিলীয় তারকা নেইমারকে কি মাঠে দেখা যাবে না। সেই আশঙ্কা বেশ কিছুদিন ধরেই সেই বিষয়টা স্পষ্ট হচ্ছিল। আশঙ্কা সত্যি করে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক ঘোষণায় সেই মেঘ আরও ঘনীভূত হলো। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ঠাঁই হয়নি নেইমারের। ফলে বিশ্বকাপ ফুটবল শুরুর আগে এই দুটি ম্যাচে নেইমারের কাছে মাঠে ফেরাটা সবচেয়ে বড় সুযোগ ছিল।

যদিও ব্রাজিলের জাতীয় দলের কোচ স্পট জানিয়ে দেন এখনো পর্যন্ত নেইমার সম্পূর্ণরূপে সুস্থ নয়। আনচেলত্তির অভিধানে ফিটনেসহীন কারও কোনো জায়গা নেই, সে নামটা যতই বড় হোক। যদিও প্রীতি ম্যাচে নেইমারের নাম না থাকলেও বিশ্বকাপ ফুটবলে জাতীয় দলে তার নাম না থাকার বিষয় কিছুই বলেননি। তবে সে জন্য নেইমারকে পুরো ফিট হয়েই দলে আসতে হবে। দল ঘোষণার সময় আনচেলত্তি বলেছেন, ‘নেইমার শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে পারে। তার শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। এখন এই তালিকায় কেন নেই? কারণ, সে এখনো পুরোপুরি ফিট নয়। চূড়ান্ত দল এক বিষয়, আর এই মুহূর্তের প্রীতি ম্যাচগুলো আরেক বিষয়। এখন আমার দরকার পুরোপুরি ফিট খেলোয়াড়। নেইমারকে নিয়মিত খেলতে হবে, কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ভালো শারীরিকভাবে নিজেকে সুস্থ প্রমাণ করতে হবে।’

আরও পড়ুন: ইজরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনও পার্থক্য নেই, কাবুলে হামলায় গর্জে উঠলেন আফগান ক্রিকেটাররা

নেইমার জায়গা না পেলেও ব্রাজিল দলে ডাক পেয়েছেন এনদ্রিক। অলিম্পিক লিওঁতে ধারে খেলতে গিয়ে সম্প্রতি ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ফিরেছেন স্বমহিমায়। পাশাপাশি প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো এবং বোর্নমাউথের ১৯ বছরের তরুণ রায়ান ভিতর।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান