নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সীমান্তে কড়াকড়ি, BSF হানা দিতেই হল পর্দাফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটের ঘোষণা হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করেছে প্রশাসন। সেই তৎপরতার মধ্যেই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল ও একটি আগ্নেয়াস্ত্র। যদিও অভিযানের আগাম খবর পেয়ে মূল অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা গিয়েছে। বর্তমানে তাকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত নেবুখালী এলাকায়। এই অঞ্চলটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই এখানে চোরাচালানের অভিযোগ উঠে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বিএসএফের ৭৭নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নেবুখালিতে অভিযান চালান। লক্ষ্য ছিল প্রেমানন্দ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমানন্দ এলাকায় ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে অবৈধ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিএসএফের জওয়ানরা বাড়িতে পৌঁছনোর আগেই পরিস্থিতির আঁচ পেয়ে প্রেমানন্দ মণ্ডল সেখান থেকে পালিয়ে যায়। এরপর বাড়ির প্রতিটি অংশে তল্লাশি চালিয়ে জওয়ানরা বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল এবং একটি বন্দুক উদ্ধার করেন। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমানন্দ মণ্ডলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান রুখতে নিরাপত্তা বাহিনী আরও কড়া নজরদারি চালাচ্ছে বলেও জানা গিয়েছে। নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক