চৈত্র নবরাত্রিতে ভাগ্যের চাকা ঘুরছে ৫ রাশির জাতকদের, তাঁরা কারা জেনে নিন…

চৈত্র নবরাত্রির পবিত্র সময়টি কেবল পুজোর জন্যে নয়, এটি জীবনে নতুন সূচনা, ইতিবাচক পরিবর্তন আনার একটি সুযোগও বটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চৈত্র নবরাত্রির পবিত্র সময়টি কেবল পুজোর জন্যে নয়, এটি জীবনে নতুন সূচনা, ইতিবাচক পরিবর্তন আনার একটি সুযোগও বটে। আগামিকাল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। এ সময়ে, দেবী দুর্গার আশীর্বাদের পাশাপাশি গ্রহের অবস্থানও অনেকের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। ২০২৬ সালের নবরাত্রিকে বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ সূর্য মীন রাশিতে থাকবে এবং বৃহস্পতির শুভদৃষ্টি কিছু রাশির জন্য শুভ। যার ফলে ওইসব রাশির জাতকরা কর্মজীবন, সম্পদ এবং সম্পর্কে ব্যপক সাফল্য অর্জন করবেন। জেনে নিন কারা সেই ভাগ্যবান রাশি… 

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নিজেদের প্রমাণ করার একটি ভাল সুযোগ আসবে। যারা চাকরিতে আছেন, তাঁরা কর্মক্ষেত্রে প্রশংসা এবং নতুন দায়িত্ব পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হবে। আয়ের নতুন পথও খুলে যাবে। আপনার সামাজিক মর্যাদা আরও শক্তিশালী হবে।

বৃষ: এই সময়টি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিকভাবে অত্যন্ত লাভজনক। আপনি যদি নতুন কোনও চাকরি বা ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তবে এখনই সঠিক সময়। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বাড়ির পরিবেশও উন্নত হবে এবং আপনি পারিবারিক সমর্থন পাবেন।

সিংহ: এই সময়টি সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। নতুন সুযোগ আসবে। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, তবে এটি একটি অনুকূল সময়।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই নবরাত্রি সম্পর্ক ও অংশীদারিত্বে সুখ বয়ে আনবে। একসঙ্গে কাজ, উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। নতুন চুক্তি সম্পাদিত হবে, যা আপনার কর্মক্ষেত্রে সাফল্য বয়ে আনবে। বিবাহিত দম্পতিরা তাঁদের সম্পর্ককে আরও মজবুত করবেন এবং অবিবাহিত ব্যক্তিরা ইতিবাচক সম্পর্ক খুঁজে পাবেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি নতুন উদ্যম এবং সৃজনশীলতায় পূর্ণ থাকবে। যারা শিক্ষাক্ষেত্র বা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত, তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন। নতুন ধারণাগুলি মানুষের মনে সাড়া ফেলবে, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। পরিবারেও একটি আনন্দময় পরিবেশ বিরাজ করবে। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের