১৯-২৭ মার্চ দুঃখ ধারেকাছে ঘেঁষবে না, জেনে নিন দেবী দুর্গার প্রিয় রাশি কী কী?

২০২৬-এর চৈত্র নবরাত্রি ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। নবরাত্রির এই পবিত্র দিনগুলি দেবী দুর্গার নয়টি রুপে পূজিত হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর চৈত্র নবরাত্রি ১৯ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। নবরাত্রির এই পবিত্র দিনগুলি দেবী দুর্গার নয়টি রূপে পূজিত হবেন। এই পবিত্র দিনগুলিতে ভক্তরা উপবাস পালন করবেন। যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীর পূজা করবেন। শাস্ত্র অনুযায়ী, নবরাত্রির সময় যে ভক্তরা সম্পূর্ণ ভক্তি সহকারে মাতৃদেবীর পুজো করবেন, তাঁর সমস্ত ইচ্ছা পূরণ হবে। তবে এই পবিত্র সময়টি দেবীর প্রিয় কিছু রাশি জাতকদেদ জন্য অত্যন্ত ফলপ্রসূ। দেবী দুর্গা এই রাশিগুলির উপর বিশেষ আশীর্বাদ বর্ষণ করবেন। সেই ভাগ্যবান রাশি কারা….?

মেষ: মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে, এটিকে সাহস, শক্তি এবং বীরত্বের প্রতীক বলা হয়। দেবী দুর্গাকেও শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই সংমিশ্রণের কারণে, মেষ রাশির জাতক-জাতিকারা দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করবেন। এই ব্যক্তিদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস তৈরি হবে। একবার কোনও তাঁরা কিছু ভাবলে, তা সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন। তাঁরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারবেন।

সিংহ: সিংহ রাশির প্রতীক হল সিংহ। আর দেবী দুর্গাও সিংহের বাহন। তাই বিশ্বাস করা হয় যে, এই সময়ে সিংহ রাশির জাতক-জাতিকারা দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন। বিশেষ করে নবরাত্রির সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে তাঁদের উন্নতি লাভের সম্ভাবনাও রয়েছে। তাদের সামান্য ভক্তিও দেবীকে সন্তুষ্ট করে।

বৃশ্চিক: এই রাশির অধিপতিও মঙ্গল। তাদের দৃঢ় ইচ্ছাশক্তি এবং সংকল্পই তাঁদের প্রধান বৈশিষ্ট্য। ত্যাগ ও নিষ্ঠার কারণে এই রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয় হন। এই কারণেই নবরাত্রির পবিত্র দিন গুলিতে তাঁদের সুসংবাদ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তাঁদের কেউ ক্ষতি করতে চাইলে সেই কৌশল ব্যর্থ হবে। এমনকি অসমাপ্ত কাজও সহজে সম্পন্ন হবে।

ধনু: ধনু রাশির অধিষ্ঠাতা দেবতা হলেন বৃহস্পতি।যাঁকে জ্ঞান ও ধর্মের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। এই রাশির জাতক-জাতিকারা যদি নবরাত্রির সময় দেবীর পুজো করেন, তবে এই সময় তাঁদের জীবনের সমস্ত বড় সমস্যার সমাধান হবে। তাঁরা শীঘ্রই শুভ ফল পাবেন। তাঁদের কর্মজীবন ও ব্যবসায় উন্নতি হবে, সম্পদ বৃদ্ধি পাবে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের