ফলতায় সম্পন্ন‘বিচারাধীন’ তালিকার কাজ, যাদবপুর সহ কিছু কেন্দ্রে শেষের পথে

Share:

নিজস্ব প্রতিনিধি : চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। সেখানেই প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম রয়েছে বিচারাধীনের তালিকায়। প্রায় ৭০০ বিচারক তাঁদের নথি যাচাই করছেন। শুক্রবার এসআইআর-এর প্রথম বিচারাধীন তালিকা প্রকাশিত হবে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সকল ভোটারের নথি যাচাই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ফলতা কেন্দ্রের কাজ শেষ হলেও সোনারপুর দক্ষিণ যাদবপুরের মত কেন্দ্রে প্রক্রিয়া শেষ পর্যায়ে। দক্ষিণ ২৪ পরগনায় প্রায় পাঁচ লক্ষ ভোটার বিচারাধীনের তালিকায় ছিলেন। তার মধ্যে পৌনে দু’লক্ষের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। শুক্রবার প্রথম তালিকা বের হলেই জানা যাবে কতজন ভোটার চূড়ান্ত তালিকায় জুড়লেন। কতজনের নাম বাদ দিয়েছে তালিকা থেকে।

সূত্রের খবর, ফল তাই প্রায় সাত হাজারের বেশি ভোটার বিচারাধীন তালিকায় ছিলেন। তাদের জন্য একজন বিচারককে নিযুক্ত করা হয়েছিল। ৩ সপ্তাহের মধ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে। এই কেন্দ্র থেকে খুব বেশি নাম বাদ যায়নি। যাদবপুর কেন্দ্রে পুরো কাজ শেষ করতে আরো কিছুদিন সময় লাগবে। গোসাবা, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জের মতো কেন্দ্রে বিচারাধীন ভোটারের সংখ্যা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই কম। তাই আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এইভাবে কাজ করলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আজ থেকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে এদিন। প্রতি শুক্রবার ধাপে ধাপে প্রকাশিত হবে তালিকা। 

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা