আবারও কি যুদ্ধের দামামা? ইরানে আরও যুদ্ধজাহাজ ও সেনা পাঠাল আমেরিকা

এমন পরিস্থিতিতে জানা গেল, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও শক্তিশালী করার জন্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ২০ দিন ধরে চলছে ইরান বনাম আমেরিকা- ইজরায়েলের যুদ্ধ। তবে যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছেনা। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পর এই যুদ্ধের সূত্রপাত হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ মোট ১২০০ জন মারা গিয়েছেন। এরপরেই প্রতিশোধ তুলতে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকা-ইজরায়েলের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে জানা গেল, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে আরও শক্তিশালী করার জন্যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার মেরিন, নৌসদস্যসহ নতুন যুদ্ধজাহাজ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আমেরিকা।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্যে নির্ধারিত সময়ের আগেই আমেরিকা পশ্চিম উপকূলে ‘বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ’ এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে মোতায়েন করেছে। এই বিশাল নৌবহরটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল হয়ে দ্রুত মধ্যপ্রাচ্যের দিকে এগোবে। আগেই খবর পাওয়া গিয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল শিল্পের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ দ্বীপগুলি দখলের চেষ্টা করছে। এবার শোনা গেল, ইরানে আরও অতিরিক্ত সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এই নতুন বহরে উভচর যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারসহ ইউএসএস পোর্টল্যান্ড ও ইউএসএস কমস্টক নামের দুটি শক্তিশালী পরিবহন ডক জাহাজ রয়েছে।

রণতরীগুলি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিশেষ উভচর যান বহন করছে। যেগুলি সমুদ্র থেকে সরাসরি স্থলে বড় ধরনের আক্রমণ করতে সক্ষম। আরও জানা গিয়েছে, জাহাজগুলি থেকে রোলিং এয়ারফ্রেম ও সি স্প্যারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। পাশাপাশি এফ-৩৫ লাইটনিং, এভি-৮ হ্যারিয়ার এবং ভাইপার ও নাইটহকের মতো বিভিন্ন উন্নত প্রযুক্তির হেলিকপ্টারও পরিচালনা করা যাবে। এছাড়া ক্রুজার ইউএসএস নিউ অরলিন্স এবং জাপানের ডক জাহাজ ইউএসএস রাশমোর সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে মোট ছয়টি উভচর জাহাজ মোতায়েন করা হয়েছে। যার মধ্যে থাকবেন প্রায় আট হাজার সেনাসদস্য, যাদের মধ্যে চার থেকে পাঁচ হাজারই দক্ষ মেরিন সেনা।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের