মমতার পত্রবোমার ধাক্কায় নড়ে বসল নির্বাচন কমিশন, আজ বিশেষ ভিডিও বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে একের পর এক বদলি করা হয় বাংলার অফিসারদের। যা নিয়ে প্রশাসনিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। মুখ্যসচিব, ডিজি থেকে শুরু করে পুলিশ মহলে ব্যাপক রদবদল করা হয়। এই নিয়ে এক্স হ্যান্ডেল থেকে পত্রবোমায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।

এদিকে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করতে আজ, শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আজ দুপুর ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। যেখানে উপস্থিত থাকবেন জেলাগুলির নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। আর সেখানে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বৈঠকে থাকছেন। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে বারবার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশন প্রধান বিরোধী দল বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। এবার সেই তকমা ঝেড়ে ফেলতে চায় নির্বাচন কমিশন। তাই কোনও অনিয়ম এবং বিশৃঙ্খলা চাইছে না নির্বাচন কমিশন। যদিও এখনও লাখ লাখ ভোটার ‘‌বিচারাধীন’‌ তালিকায় রয়েছে। এই নিয়ে জনমানসে একটা আতঙ্ক এখনও বিরাজমান। জেলা নির্বাচন আধিকারিকদের থেকে বুথ স্তরের প্রস্তুতি, ভোটকর্মীদের মোতায়েন, নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। আর পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সময় নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের