মায়ের সঙ্গে রাস্তা পার হতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ছয় বছরের শিশুর

পথ দুর্ঘটনায় ছয় বছরের শিশুমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বীরভূমের লাভপুরে। ঘাতক গাড়িকে আটকে বিক্ষোভ উত্তেজিত জনতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পথ দুর্ঘটনায় ছয় বছরের শিশুমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বীরভূমের লাভপুরে। ঘাতক গাড়িকে আটকে বিক্ষোভ উত্তেজিত জনতার। ক্ষোভে রাস্তার উপরেই জ্বালানো হয় একের পর এক টায়ার। ঘটনার জেরে চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। যার ফলে বেশ কিছুক্ষনের জন্যে যান চলাচল ব্যহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। অনেকক্ষনের প্রচেষ্টার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তবে এই ঘটনায় এখনও এলাকা থমথমে। পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে দশটা নাগাদ লাভপুর থানার ধনডাঙা গ্রামে। চৌহাট্টা-সাঁইথিয়া সড়কের ঠিক পাশেই শিশুটির পরিবার বসবাস করে। শুক্রবার সকালে সড়কপথ ধরে মায়ের সঙ্গে হেঁটে যাচ্ছিল শিশুটি। তখনই রাস্তা পার হওয়ার সময় চৌহাট্টার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টেম্পো গাড়ি শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর জখম হয়ে রাস্তাতেই লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এর পরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন চৌহাট্টা-সাঁইথিয়া সড়ক। তবে গাড়িটিকে আটক করা হলেও গাড়ির চালক পাকিয়েছেন। ঘটনাস্থলে এসেছে লাভপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন পুলিশ। তবে এলাকায় থমথমে। স্থানীয়রা জানিয়েছেন, ‘এই সড়কপথে প্রায়শঃই দুর্ঘটনা ঘটে। এই রাস্তা বেপরোয়া গাড়ির গতিবেগ ক্রমশ বেড়েই চলেছে। প্রশাসনকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। এই রাস্তায় বড় বড় গাড়ির যাতায়াত বেড়ে গিয়েছে। যেখানে ২ টো গাড়ি চলাচল করতে পারেনা। সেখানে লাইন দিয়ে বড় বড় মালবোঝাই গাড়ি যাচ্ছে। তাও দ্রুত গতিতে। এই অবস্থা ঠিক না হলে নিয়মিত এই ঘটনা ঘটতেই থাকবে। আজ যে শিশুর মৃত্যু হল, তার দায়ভার কে নেবে, প্রশাসন নেবে? আমরা অবিলম্বে এই অব্যবস্থার সুরাহা চাই।’ কিন্তু আজ ছয় বছরের শিশুমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী