শুধু মন্দিরেই নয়, নবরাত্রির সময় এই স্থানেও প্রদীপ জ্বালানো শুভ

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। ২৭ মার্চ পর্যন্ত মায়ের ৯ রূপের পুজো করা হবে। এদিনগুলোতে মন্দিরে প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মন্দিরেই নয়, বাড়ির নির্দিষ্ট কয়েকটি জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত উল্লেখ্যযোগ্য।  

চৈত্র নবরাত্রি হল শক্তি আরাধনার দিন। আজ শনিবার নবরাত্রির তৃতীয় দিন। ৯ দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হয়। নবরাত্রির সময় ভক্তরা মাটির কলস স্থাপন করে। ভক্তিভরে দেবী দুর্গার আরাধনা করেন। নবরাত্রির সময় মন্দিরে অখণ্ড জ্যোতি জ্বালানোর কথা বলা হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন যে এই দিনগুলিতে মন্দিরে অখণ্ড জ্যোতির পাশাপাশি কিছু বিশেষ স্থানে প্রদীপ জ্বালালে দেবী মায়ের আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি পায়? আসুন জেনে নেওয়া যআক সেই জায়গাগুলো কোনগুলো।

হিন্দুধর্মে বাড়ির প্রবেশ দ্বারের বিশেষ গুরুত্ব রয়েছে। নবরাত্রির সময় সূর্যাস্তের পর বাড়িতে ঢোকার মূল দরজার ডানদিকে ঘি বা তেলের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় যে এটি বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং মাতৃদেবীর বিশেষ আশীর্বাদ নিয়ে আসে। গৃহস্থের বাড়িতে তুলসী গাছে থাকে। তুলসী দেবী লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয়। নবরাত্রির সময় প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ রাখুন। এটি বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে। দেবী অন্নপূর্ণা রান্নাঘরে বাস করেন। তাই নবরাত্রির রাতে রান্নাঘরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন। এটি করলে বাড়িতে খাদ্য ও অর্থের কখনও অভাব হয় না।

নবরাত্রির সময় আলমারি বা সিন্দুকে টাকা রাখা হয়।  সেখানে একটি প্রদীপ রাখুন। এটি করলে একই সঙ্গে দেবী লক্ষ্মী এবং দেবী দুর্গার আশীর্বাদ লাভ হয়। নবরাত্রির নয় দিন উঠোনে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির কেন্দ্রে প্রদীপ জ্বালালে ঘরে শান্তি আসে।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়