বালি থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হলে হারিয়ে দিতাম, দাবি তৃণমূল প্রার্থী কৈলাসের

Share:

নিজস্ব প্রতিনিধি ,বালি: শুভেন্দু অধিকারী দাঁড়ালেও বালি থেকে তাকে হারিয়ে দিতাম। বিস্ফোরক তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র।বালি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই এবার এক নতুন মাত্রা পেল। বিজেপি প্রার্থী সঞ্জয় সিংকে ঘিরে গেরুয়া শিবিরের অন্দরে যখন ‘বহিরাগত’ ইস্যুতে বিদ্রোহ তুঙ্গে, ঠিক সেই আবহেই এক বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। আজকের সাংবাদিক সম্মেলনে কী বললেন কৈলাস মিশ্র? শনিবার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কৈলাস মিশ্রকে(Kailash Mishra) বিজেপির প্রার্থী নির্বাচন এবং বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানান “বালি বিধানসভা থেকে বিজেপি যদি শুভেন্দু অধিকারীকেও(Suvendu Adhikari) টিকিট দিত, তাকে আমি হারিয়ে এখান থেকে জয় ছিনিয়ে নিতাম।

বালির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর ঘরের ছেলের পাশেই আছেন।” বিজেপির ভাঙন নিয়ে কটাক্ষ বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তিনি আরও বলেন যে, বিজেপির কর্মীরাই তাঁদের প্রার্থীকে মেনে নিতে পারছেন না। তাঁর দাবি অনুযায়ী, বিজেপির অনেক বিক্ষুব্ধ কর্মী ও সমর্থক এখন তৃণমূলের সঙ্গে আছে। বিজেপির বিভিন্ন বুথের ৫০ জন কর্মী আমাদের সঙ্গে আছে বলে দাবি করেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। অন্যদিকে,বালি বিধানসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক পারদ। বিজেপি সঞ্জয় সিংকে প্রার্থী করার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কর্মী-সমর্থকরা। তাঁদের সাফ কথা “বালিতে বহিরাগত প্রার্থী চলবে না।” বিজেপির এক অভ্যন্তরীণ বৈঠকে এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, একদল কর্মী বৈঠক ছেড়ে বেরিয়ে এসে স্লোগান দিতে শুরু করেন।

তাঁদের দাবি, ঘরের ছেলেকে প্রার্থী না করে কেন বাইরে থেকে প্রার্থী আনা হল? সঞ্জয় সিং বিজেপি প্রার্থী বিক্ষোভকে বিশেষ আমল দিতে নারাজ । তাঁর দাবি, “এটা আমাদের ঘরের ব্যাপার, আমরা ঠিক করে নেব। কর্মীরা শেষ পর্যন্ত আমার হয়েই প্রচার করবেন।”কৈলাস মিশ্র তৃণমূল প্রার্থী বিজেপির এই কোন্দল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপির কর্মীরাই বহিরাগত প্রার্থী চাইছেন না। দুপুর ২টোর প্রেস কনফারেন্সের দিকে নজর রাখুন, অনেক বিজেপি কর্মীকে আমাদের সঙ্গে দেখতে পাবেন।” একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার চ্যালেঞ্জ, অন্যদিকে ঘর গোছানো তৃণমূল ,সব মিলিয়ে বালি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…