আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্ধুর বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ২ ভাইয়ের

নিজস্ব প্রতিনিধি: বন্ধুর বিয়েতে গিয়ে আর বাড়ি ফেরা হল না। পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। গুরুতর যখম অপর এক যুবক। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের কামার ভিটা এলাকায়। বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের দুই যুবকের। ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের আমবাড়ি এলাকার কামার ভিটা গ্রামে। মৃত দুই যুবক সম্পর্কে জ্যাঠতুতো খুড়তুতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা কামারভিটা এলাকার তিন যুবক তাদের বন্ধুর বিয়ে উপলক্ষে একটি বাইকে চেপে জলপাইগুড়ির মোহিত নগর এলাকার এসেছিল। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজগঞ্জ ব্লকের ৩১ নং জাতীয় সড়কের তালমা সেতুতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর যখম হয় তিন জন। এরপর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে দুই যুবকের মৃত্যু হয়।

মৃত দুই যুবক মুন্না দাস ও শুভ দাস। বাইকে থাকা আরও এক যুবক গুরুতর যখম অবস্থায় শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া এলাকায়। ঘটনায় স্থানীয় বাসিন্দা পার্থ মুখার্জী জানান এই দুই ভাই অত্যন্ত ভাল ছেলে বলে এলাকায় পরিচিত ছিল। গতকাল রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে রাজগঞ্জের তালমা সেতুতে। এরা বন্ধুর বিয়েতে যোগ দিয়ে বাড়ি ফিরছিল।

Published by:

Share Link:

More Releted News:

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ