‘‌পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে’‌, পুলিশকে হুমকি সাংসদ সৌমিত্রর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রচারে বেরিয়ে পুলিশ এবং বিডিও’‌কে হুমকি দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে ভোট মরশুমে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

এদিকে বিজেপি প্রার্থীর হয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে নেমেই পুরনো মেজাজে দেখা গেল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার হয়ে প্রচারে নেমেছিলেন বিজেপি সাংসদ। আর সেখান থেকেই অভিযোগ তুলে সরাসরি নিশানা করেন ইন্দাস থানার পুলিশ এবং বিডিও’‌কে। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন সৌমিত্র খাঁ। যা নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে কদিন আগেই ভবানীপুর থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর আজ, সোমবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পুলিশকে পেটানোর হুমকি দিয়েছেন। এবার সেই একই সারিতে সংযোজন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। বিধানসভা নির্বাচনের আগে এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হুমকি দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অবিলম্বে পক্ষপাতিত্ব বন্ধ না করলে পদ থেকে সরতে হবে বলেও হুমকি দিয়েছেন সাংসদ। এই ঘটনায় পাল্টা সাংসদকেই একহাত নিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব।

এছাড়া ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রে যুযুধান তৃনমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে দোষারোপের পালা। এবার ইন্দাস থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে হুমকি দিলেন খোদ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি, ‘‌ইন্দাস থানা এলাকার নানা জায়গায় প্রচারে তৃণমূলের পতাকা রেখে দিয়ে, বাকি দলের পতাকা খুলে ফেলা হচ্ছে। ইন্দাস থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার আসলে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের পুলিশ। নির্বাচনী বিধি কার্যকরের পরেও ইন্দাসে বিডিও অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে। এমনটা চলতে থাকলে ইন্দাস থানার ওসিকে পদ থেকে সরতে হবে।’‌ পাল্টা সাংসদকেই দূষে তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদের দাবি, ‘সাংসদ কী তা সকলেই জানে। শেখ হামিদের আতঙ্ক এখন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। তাই তাঁর এমন মন্তব্য।’‌

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর