মধ্য রাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের, কত নাম বাদ পড়ল?

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিশাচর হয়ে উঠছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ভোট নির্ঘণ্ট ঘোষণার পরে রাতের অন্ধকারে সরিয়ে দিয়েছিল মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে। এবার রাতের অন্ধকারে প্রকাশ করল অতিরিক্ত ভোটার তালিকা। সোমবার (২৩ মার্চ) রাত বারোটার কয়েক মিনিট আগে কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা আপলোড করা হয়েছে। তালিকায় কতজন বিবেচনাধীন ভোটারের নাম ঠাঁই পেয়েছে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কমিশনের তরফে। সাপ্লিমেন্টারি তালিকায়  দুই ভাগে নাম থাকছে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ,ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। তবে সূত্রের খবর, বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে নাম রয়েছে কি না কোনও ভোটার জানতে পারবেন। 

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই সময়ে বিবেচনাধীন ভোটার ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন। সেই কথা অনুযায়ী সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়েছে।

৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল চূড়ান্ত ভোটার তালিকায় । কমিশন সেই নামগুলিই নতুন করে যাচাই করতে শুরু করে । কমিশন সূত্রের খবর এ দিন সেই ৬০ লক্ষের মধ্যে ২৯ লক্ষ নামের তালিকা প্রকাশ করা হয়েছে বলে । তবে কমিশন এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে নির্দিষ্ট কোনও সংখ্যা জানায়নি। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে । এই বিষয় নিয়ে  নির্বাচন কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করতে পারে। 

তালিকা কী ভাবে দেখবেন ?

সোমবার বিকেলের মধ্যে তালিকা পৌঁছে গিয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। ভোটারেরা আজ রাত থেকে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ।  তালিকা ঝোলানো হবে বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত ।

নাম বাদ পড়লে কী করতে হবে?

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যে সেই ট্রাইবুনাল গঠন করেছে । ১৯টি  ট্রাইবুনাল গঠন করা হয়েছে রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ।

কী ভাবে আপিল করবেন?

অনলাইনে ও অফলাইনে দু’টি উপায়ে ট্রাইবুনালে আপিল করা যাবে।  অনলাইন আবেদন করা যাবে  ইসিআইনেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে ।  অফলাইনেও আবেদন করা যাবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের মাধ্যমে।   

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের