হুগলিতে বাড়ি দখলকে ঘিরে প্রোমোটার -মালিকের সংঘাত, মাথা ফাটল মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হুগলির উত্তরপাড়ায় একটি বাড়ি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। জানা গিয়েছে, উত্তরপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ, এক মহিলাকে চুলের মুঠি ধরে মারধর করা হয় এবং বাঁশ দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ঘটে গেলেও অনেকেই দাঁড়িয়ে তা দেখলেও কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বাড়ির মালিক এবং এক প্রোমোটারের মধ্যে বিবাদ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে এবং মামলাও চলছে। এদিন দেবশ্রী দুবে নামে এক মহিলা, যিনি নিজেকে ওই বাড়ির মালিক বলে দাবি করেন, বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। সেই সময় প্রোমোটারের লোকজন বাধা দিতে এলে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়।অভিযোগ, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রোমোটারের লোকজন ওই মহিলাকে বেধড়ক মারধর করে। এমনকি বাঁশ দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাল্টা প্রোমোটার পক্ষের দাবি, মহিলা ও তার সঙ্গে থাকা লোকজনই প্রথমে তাদের কর্মচারীদের উপর হামলা চালায় এবং লোহার রড দিয়ে আঘাত করে।

এই সংঘর্ষে ওই মহিলা সহ প্রোমোটার পক্ষের আরও একজন আহত হন। আহতদের উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।  

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G