তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলেন। এবার পুলিশের জালে ধরা পড়লেন ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মা। তার বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা এবং জোর করে টাকা আদায়ের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃত কাউন্সিলরকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত বছর বড়বাজার থানায় মহেশ শর্মার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে দাবি করা হয়, ভয় দেখিয়ে টাকা আদায় এবং প্রতারণার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজ্যে সরকারের পালাবদলের পর পুরানো সেই অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু হয়। তদন্তে বেশ কিছু তথ্য ও নথি হাতে পাওয়ার পরই গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনঃ মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে কলকাতা পুরসভার একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এর আগে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করা হয়েছিল। একই অভিযোগে ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লেকেও গ্রেফতার করা হয়েছিল। সেই তালিকায় এবার যুক্ত হল ৪২ নম্বর  ওয়ার্ডের কাউন্সিলর মহেশ কুমার শর্মার নাম। ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা