‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট পরীক্ষার প্রস্তুতিতে কেটেছে বহু মাস। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং মানসিক চাপ তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল বলে দাবি পরিবারের। এই তরুণীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম আকাঙ্ক্ষা চতুর্বেদী। তিনি মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর বিশ্বাস ছিল, এবারের পরীক্ষায় তিনি ভালো ফল করবেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি ৬৫০- এর কাছাকাছি নম্বর পাওয়ার আশা করেছিলেন। কিন্তু পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তার আবহ তৈরি হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন। আকাঙ্ক্ষার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাবা পেশায় কৃষক। বাবারও স্বপ্ন ছিল মেয়েকে ডাক্তার বানানোর। বাবা কৃষ্ণ কুমার চতুর্বেদী মেয়ের পড়াশোনার জন্য বিভিন্নভাবে অর্থ জোগাড় করেন। পরিবারের দাবি, মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে ঋণও নিতে হয়েছিল। পরে তাঁকে নাগপুরের কোচিং সেন্টারে ভর্তি করানো হয়, যাতে তিনি ডাক্তার হওয়ার লক্ষ্যে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন। 

আরও পড়ুন: ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আকাঙ্ক্ষা অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্রী ছিলেন। পরীক্ষার পর তিনি নিজের ফলাফল নিয়েও আশাবাদী ছিলেন। কিন্তু পরবর্তী পরিস্থিতি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে বলে পরিবারের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট মিলেছে। সেখানে লেখা রয়েছে, ‘সরি, মা-বাবা, তোমরা ভেবেছিলে তোমাদের মেয়ে ডাক্তার হবে। কিন্তু আমার আর নতুন করে নিট দেওয়ার সাহস নেই। আমি তোমাদের দু’জনের জীবন নষ্ট করে দিয়েছি। কোনও গ্য়ারান্টি নেই যে আমি আবার এটা করতে পারব।’

এদিকে, এই ঘটনার পর শিক্ষা ব্যবস্থা, প্রতিযোগিতামূলক পরীক্ষার চাপ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, নিট ইউজি ২০২৬ এবার ক্যানসেল করা হয়েছে। নিটের প্রশ্নফাঁস হয়ে যাওয়ার অভিযোগ সামনে আসার পরই এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। চলতি বছরের নিট-ইউজি অনুষ্ঠিত হয়েছিল ৩ মে। পরীক্ষার কয়েকদিন পর, ৭ মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ১৩ মে পরীক্ষাটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই এই মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গোটা বিতর্কের মধ্যেই এক পরীক্ষার্থীর মৃত্যুর খবর সামনে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত