আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম বৈভব সূর্যবংশী। সদ্য শেষ হওয়া আইপিএলে তিনি যেভাবে তাণ্ডব চালিয়েছেন তাতে মুগ্ধ বিশ্বের কিংবদন্তি সব ক্রিকেটাররা। চলতি বছরের আইপিএল মরশুমে বৈভব সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তবে এটা তো গেল খেলার কথা। যারা রাজস্থান রয়‍্যালসের ম্যাচগুলো মনোযোগ দিয়ে দেখেছেন তাঁরা অনেকেই খেয়াল করেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে বৈভবের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিলেন এক ব্যক্তি। কখনও ডাগআউটে, কখনও বাউন্ডারি লাইনের কাছে, কখনও ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, কখনও বা টিম বাসের আশেপাশে তাঁকে দেখা গিয়েছে। প্রতিটি মুহূর্তে বাবার মতো আগলে রেখেছিলেন তরুণ এই ক্রিকেটাকে। কে সেই ব্যক্তি চিনে নিন তাঁকে। 

 বৈভবের পাশে সর্বক্ষণ থাকা  মানুষটিকে দেখে ভক্তদের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে,  ব্যক্তিটি কে? তিনি কি বৈভবের কোনও আত্মীয়? রাজস্থান রয়‍্যালসের মালিক? নাকি পরিবারের কোনো বিশেষ সদস্য? আসলে, সেই ব্যক্তি হলেন রোমি ভিন্দার, যাঁর গল্প কোনও সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। তিনি দীর্ঘদিন ধরে রাজস্থান রয়‍্যালসের টিম ম্যানেজার হিসেবে আছেন, কিন্তু আইপিএলে তাঁর ভূমিকা শুধু একজন ম্যানেজারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বৈভব সূর্যবংশীর অভিভাবক, পরামর্শদাতা, বন্ধু এবং সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছিলেন। বিসিসিআই এবং আইপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন যেকোনও অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়কে অবশ্যই একজন সরকারি অভিভাবকের সঙ্গে থাকতে হয়। বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রাম থেকে উঠে আসা বৈভবের কাছে রোমি ভিন্দার হয়ে উঠেছিলেন সেই অবলম্বন। তিনি আইপিএলের চাপ এবং অবিরাম সফরের মাঝে এই তরুণ খেলোয়াড়ের খেয়াল রেখেছিলেন প্রতিটি মুহূর্তে। মাঠে বৈভবকে যতটা নির্ভীক মনে হতো, মাঠের বাইরে রোমি ভিন্দারও ছিলেন ঠিক ততটাই দায়িত্বশীল। ঠিক এই কারণেই ক্যামেরায় প্রায়শই দুজনকে একসঙ্গে দেখা যেত। গোটা টুর্নামেন্ট জুড়ে বৈভবের ছায়াসঙ্গী হয়ে থেকেছেন তিনি। ‘বেবি বসের’ সঙ্গে বিরাট কোহলি যখন সাক্ষাৎ করেন সেই সময়েও তিনি পাশে ছিলেন। এমনকি বৈভব যখন খেলা শেষ করে বাড়ি যায় তখনও তাঁর সঙ্গে ছিলেন রোমি ভিন্দার। বিহারে বিস্ময় বালককে সবাই যখন একবার ছুঁয়ে দেখার চেষ্টা করেছেন তখন সেই ভিড়ের মধ্যেও বৈভবকে দুহাতে আগলে রেখেছেন তিনি।  

কে এই রোমি ভিন্দার?

ক্রিকেটের সঙ্গে রোমি ভিন্দারের সম্পর্ক নতুন নয়। তিনি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেছেন এবং মহারাষ্ট্রের বিদর্ভ ও নাগপুর বিশ্ববিদ্যালয়ের হয়ে জেলা-স্তরের ক্রিকেটও খেলেছেন। তিনি ওয়ার্ল্ড ক্রিকেট একাডেমি (ডব্লিউসিএ)-র সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি দেশজুড়ে ক্রিকেট-সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন, তরুণ খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং তৃণমূল স্তরের ক্রিকেটে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মহারাষ্ট্রের নাগপুরের কাছে একটি নতুন আবাসিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন।

আইপিএলে রোমির অভিজ্ঞতা প্রায় দুই দশকের। তিনি রাজস্থান রয়‍্যালসের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্পোর্টস সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন, যা খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে তার দক্ষতাকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে, আইপিএল ২০২৬-এ একটি বিতর্কের কারণে রোমি ভিন্দর  শিরোনামে এসেছিলেন। গুয়াহাটিতে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর  (আরসিবি) বিরুদ্ধে ম্যাচের সময় তাকে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়। যা নিয়মের বিরুদ্ধে যায়। সেই সময় বৈভব সূর্যবংশীও  তাঁর পাশে বসে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে ছিলেন। এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। তবে যাই হোক, রোমি ভিন্দার শুধু টিম ম্যানেজারই নন, বরং এই গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তাঁকে ছাড়া বৈভব সূর্যবংশীর আইপিএল যাত্রা হয়তো এতটা মসৃণ ও স্মরণীয় হতো না।  

দেশের জাতীয় পতাকার জন্মদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’

জলের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের চারজন, বন্যায় অসমে মৃতের সংখ্যা বেড়ে ৩১

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন